advertisement

Yuva Sathi Application Process: অনলাইনেও করা যাবে যুবসাথীর আবেদন! কোথায় আপলোড করতে হবে ফর্ম, নথি? জানাল নবান্ন

Last Updated:

যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার৷

যুবসাথী প্রকল্পে অনলাইনেও আবেদনের সুযোগ৷ প্রতীকী ছবি
যুবসাথী প্রকল্পে অনলাইনেও আবেদনের সুযোগ৷ প্রতীকী ছবি
যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আগামিকাল, রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শিবির৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শুধুমাত্র শিবিরে গিয়ে ফর্ম এবং নথি জমা দিয়ে অফলাইনেই এই যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা বেকার ভাতা পাওয়ার জন্য আবেদন করা যাবে৷
যদিও আবেদনকারীদের সুবিধের কথা ভেবে রাজ্য সরকার জানিয়ে দিল, অফলাইনের পাশাপাশি অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন আগ্রহীরা৷ এর জন্য আলাদা একটি পোর্টাল চালু করছে রাজ্য সরকার৷ https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices অথবা https://apas.wb.gov.in -এ গিয়ে অনলাইনেও যুবসাথীর ভাতা পাওয়ার জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। অফলাইন শিবিরের পাশাপাশি রবিবার থেকে এই পোর্টালগুলিতেও যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন করা যাবে বলে নবান্ন সূত্রে খবর৷
advertisement
একই সঙ্গে এই পোর্টালেই প্রতিটি বিধানসভা এলাকায় কোথায় কোথায় স্বনির্ভর বাংলা শিবির হচ্ছে, সেই তথ্যও পাওয়া যাবে৷ জেলা এবং বিধানসভার নাম দিলেই কোথায় কোথায় স্বনির্ভর বাংলা শিবির হচ্ছে, তা জানা যাবে৷
advertisement
যুবসাথী প্রকল্পে যাঁরা আবেদন করতে ইচ্ছুক, তাঁরা চাইলে https://wbsportsandyouth.com/forms -এই লিঙ্কে ক্লিক করে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন৷ এই ফর্ম পূরণ করে স্বনির্ভর বাংলা শিবিরে জমা দেওয়া যাবে৷
advertisement
আগামিকাল, রবিবার থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভায় চলবে এই শিবির৷ যুবসাথী প্রকল্প ছাড়াও এই শিবির থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও আবেদন করা যাবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা আর্থিক সহায়তা দিতে শুরু করবে রাজ্য সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuva Sathi Application Process: অনলাইনেও করা যাবে যুবসাথীর আবেদন! কোথায় আপলোড করতে হবে ফর্ম, নথি? জানাল নবান্ন
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement