advertisement

বোনকে কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত দাদা

Last Updated:

ফের আক্রান্ত প্রতিবাদী। বোনকে কটূক্তির প্রতিবাদ করে বারাকপুরে আক্রান্ত দাদা।

#টিটাগড়: ফের আক্রান্ত প্রতিবাদী। বোনকে কটূক্তির প্রতিবাদ করে বারাকপুরে আক্রান্ত দাদা। বেধড়ক মারধরে নাক ফাটল দাদার। স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ। বারাকপুরের জাফরপুর কালীতলার ঘটনা । টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বারাকপুরে কটূক্তির শিকার খোদ পুলিশ কর্মীর মেয়ে। বোনকে কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত দাদা। বেধড়ক মারধরে নাক ফাটল দাদার। বারাকপুরের জাফরপুর কালীতলার ঘটনা। স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল রাত সাড়ে দশটা নাগাদ দাদার সঙ্গে সাইকেলে করে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ, সেই সময় তিন যুবক বাইকে করে এসে ইচ্ছে করে সাইকেলের পিছনে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে দুজন। বোনকে লক্ষ্য করে শুরু হয় কটুক্তি, ইভ টিজিং। প্রতিবাদ করলে দাদাকে মাটিতে ফেলে শুরু হয় বেধড়ক মারধর। আশপাশের লোকজন ছুটে এলে বাইক ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। আহত দাদাকে ভরতি করা হয় বারাকপুর বিএন বসু হাসপাতলে । গাড়ির নম্বর দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বোনকে কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত দাদা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement