advertisement

'ওয়াও মোমো'র অভিযোগ পাশের গুদামে অনিয়মের দিকে, মৃত '৩ কর্মী'র পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

Last Updated:

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২৬ জানুয়ারি ভোর ৩টে নাগাদ আগুন আমাদের গুদামে ছড়িয়ে পড়েছিল পাশের গুদাম থেকে। আনন্দপুরে আমাদের একটি গুদাম ভস্মীভূত হয়েছে। আমাদের দু’জন কর্মীর মৃত্যু এবং এক জন চুক্তিবদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত্যুতে আমরা শোকাহত।’’

News18
News18
কলকাতা: ওয়াও মোমো-র তরফে অবশেষে মিলল বিবৃতি। তবে অভিযোগ করা হল পাশের গুদামের দিকেই। অভিযোগ, রাতে সেখানে অননুমোদিত ভাবে রান্না করা হচ্ছিল তা থেকেই আগুন লাগে। ঘটনায় সংস্থার তিন জন কর্মীর মৃত্যু হয়েছে বলে সংস্থার দাবি। তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে ওয়াও মোমো। আজীবন দেওয়া হবে মাসিক বেতনও। সন্তানদের পড়াশোনার খরচও বহন করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২৬ জানুয়ারি ভোর ৩টে নাগাদ আগুন আমাদের গুদামে ছড়িয়ে পড়েছিল পাশের গুদাম থেকে। আনন্দপুরে আমাদের একটি গুদাম ভস্মীভূত হয়েছে। আমাদের দু’জন কর্মীর মৃত্যু এবং এক জন চুক্তিবদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত্যুতে আমরা শোকাহত।’’
advertisement
নরেন্দ্রপুর থানার অন্তর্গত আনন্দপুরের গোডাউনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১, নিখোঁজ একাধিক। ১৭ জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে থানায়। দু’টি গোডাউনে আগুনে পুড়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। রবিবারের অভিশপ্ত ভোররাত! ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত নরেন্দ্রপুর থানা এলাকার আনন্দপুরের ডেকরেটর্সের অফিস-গোডাউন। বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু!গোডাউনের পাশেই ডেকরেটর্সের অফিস। সেই অফিসেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলত রান্না! কর্মীদের থাকার জায়গায় একটি মাত্র দরজা! আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়! কোনও মতে সেখান থেকে বেরোন কর্মীরা! জ্বলন্ত অফিস থেকে বেরিয়েও শেষরক্ষা হয়নি! পাশের গোডাউনে আগুন জ্বলায় বাড়ে বিপদ! জ্বলন্ত গোডাউন পেরিয়ে বেরোতে পারেননি কর্মীরা। অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু হয়। ভাঙা কারশেডের নীচে কি আটকে আরও কেউ? এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে দেহাংশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ওয়াও মোমো'র অভিযোগ পাশের গুদামে অনিয়মের দিকে, মৃত '৩ কর্মী'র পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement