advertisement

ধারাল অস্ত্রের কোপ, কাউন্সিলরের হাতে আক্রান্ত মহিলা

Last Updated:

গুরুতর জখম মহিলা বারাকপুর বিএন বসু হাসপাতালে চিকিৎসাধীন।

#বারাকপুর: কাউন্সিলরের হাতে আক্রান্ত মহিলা। পিঠে ধারাল অস্ত্রের কোপ। গুরুতর জখম মহিলা বারাকপুর বিএন বসু হাসপাতালে চিকিৎসাধীন। কাঠগড়ায় বারাকপুরের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজবিথী বিশ্বাস। এর আগেও কাউন্সিলরের অত্যাচারে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। টিটাগড় থানায় অভিযোগ দায়ের পরিবারের । অভিযুক্ত কাউন্সিলর পলাতক।
এলাকার ভালোমন্দ তাঁর দায়িত্বে। সেই তিনিই এখন পাড়ার মহিলার কাছে রীতিমত ত্রাস। অভিযুক্ত বারাকপুর ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজবিথী বিশ্বাস। অভিযোগ, সোমবার ছেলেকে টিউশন থেকে নিয়ে ফিরছিলেন মহিলা। সেই সময়ে অতর্কিতে পিছন থেকে তাঁর উপর হামলা চালান কাউন্সিলর। ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় পিঠে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। সেই সুযোগে চম্পট দেন কীর্তিমান কাউন্সিলর।
advertisement
আরও পড়ুন 
advertisement
গুরুতর জখম মহিলাকে বারাকপুর বিএন বসু হাসপাতালে ভরতি করা হয়। এই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই বারাকপুরের কালিয়ানিবাসের বাসিন্দা এই মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ অজবিথীর বিরুদ্ধে । মাস দেড়েক আগে কাউন্সিলরের ভয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সে যাত্রায় কোনওরকমে বেঁচে যান। তবু কমেনি অত্যাচার।
advertisement
টিটাগড় থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত অজবিথী বিশ্বাস। একে জনপ্রতিনিধি। তায় এলাকায় দারুণ দাপট অজবিথীর। ঘটনার পর থেকে তাই ভয়ে সিঁটিয়ে আছেন মহিলার পরিবারের সদস্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধারাল অস্ত্রের কোপ, কাউন্সিলরের হাতে আক্রান্ত মহিলা
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement