advertisement

WhatsApp: এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের দিতে হতে পারে টাকা

Last Updated:
#নয়াদিল্লি: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য দুঃসংবাদ ৷ এবার থেকে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করার জন্য গ্রাহকদের পকেট থেকে খরচ করতে হতে পারে টাকা ৷ পরিষেবা ব্যবহারের জন্য চার্জ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৷
এবার থেকে মার্কেটিং এবং গ্রাহক পরিষেবা সংক্রান্ত মেসেজের জন্য চার্জ লাগু করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৷ মেসেজ পাঠানোর জন্য এবার থেকে দিতে হবে নির্ধারিত মূল্য ৷ সংস্থা সূত্রে খবর, এবার থেকে কোনও প্রচারমূলক মেসেজ পাঠানোর জন্য গ্রাহককে দিতে হতে পারে ৩০ পয়সা থেকে ৫.৮ টাকা ৷ দেশভেদে বদলাবে চার্জও ৷ তবে হোয়াটসঅ্যাপ বিজনেস পরিষেবা ব্যবহার করবেন যেসব গ্রাহকেরা, শুধুমাত্র তাদেরই মেসেজ পাঠানোর জন্য এই টাকা দিতে হবে ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
ভারতে এই মুহূর্তে ২০ কোটিরও বেশি মানুষ এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে ৷ চলতি বছরে জানুয়ারিতেই হোয়াটঅ্যাপ সংস্থা ঘোষণা করেছিল WhatApp বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবসা করার অনুমতি দেওয়া হবে ৷ বর্তমানে হোয়াটস অ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করেন প্রায় ৩০ লাখ মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp: এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের দিতে হতে পারে টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement