advertisement

নৃশংস! বুকে পিস্তল ঠেকিয়ে স্বামীর কান কেটে নিলেন স্ত্রী

Last Updated:
#কলকাতা: বিদেশ-বিভুঁই নয়, খাস কলকাতায় ঘটেছে এমন ঘটনা ৷ ২০ বছর বয়সী স্বামীর বুকে পিস্তল ঠেকিয়ে তাঁর দুকান কেটে দিলেন বছর ৪০-এর স্ত্রী ৷ কোনওমতে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচে বছর কুড়ির মহম্মদ তনবীর ৷ ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা নর্থ রোডে ৷
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছড়ায় চাঞ্চল্য ৷ অভিযোগ, বয়সে বড় হওয়ার সুযোগ নিয়ে স্ত্রী মুমতাজ বিবি প্রায়শই অত্যাচার চালাতেন তনভীরের উপর ৷ বছর দুয়েক আগেই বিয়ে হয় তাদের ৷ বিয়ের পর থেকেই চলত অত্যাচার ৷ সেই অত্যাচার থেকে বাঁচতেই মাঝে মাঝে পালিয়ে যেতেন তনভীর ৷ তাতেও অবশ্য মিলত না রেহাই ৷ বাপের বাড়ির লোকজনদের দিয়ে মুমতাজ ফের তাঁকে ধরে আনতেন ৷ ফের চলত মাত্রাছাড়া অত্যাচার ৷
advertisement
আক্রান্ত যুবক জানিয়েছেন, এবারও অত্যাচার সহ্য করতে না পেরে তিনি পালিয়ে গিয়েছিলেন ৷ মঙ্গলবার মল্লিকপুরের এক জায়গা থেকে স্ত্রী মুমতাজ ও তাঁর বোনেরা পিস্তল ঠেকিয়ে ধরে নিয়ে আসে ৷ এরপর সবাই মিলে প্রচন্ড মারধর করে তাঁর দু’কান কেটে নেয় বলে অভিযোগ করেছেন ওই যুবক ৷ পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে চলে যায় তারা ৷ পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
নারকেলডাঙা নর্থ রোডের কসাই বস্তি সেকেন্ড লেনে বাসিন্দা তনভীরের আরও অভিযোগ, বিয়ের পর থেকে মুমতাজ তাকে বাড়ি আসতে দিত না ৷ তনভীরের মা মুমতাজকে ডির্ভোস দেওয়ার কথা বললে মুমতাজ টাকা চায় ৷ বাড়ি বিক্রি করে সমস্ত টাকা মুমতাজ নিয়ে নিলেও তাঁকে ছাড়েনি বলে জানিয়েছেন আক্রান্ত যুবক ৷
advertisement
আরও পড়ুন 
ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন তনভীর ও তাঁর পরিবার ৷ যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ পলাতক অভিযুক্ত মুমতাজ ও তাঁর পরিবারের লোকজন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নৃশংস! বুকে পিস্তল ঠেকিয়ে স্বামীর কান কেটে নিলেন স্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement