advertisement

Singer KK passes away: হাসপাতালে পৌঁছলেন অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়! কলকাতায় আসছেন কেকে-র পরিবার

Last Updated:
কৃষ্ণকুমার কুন্নথ (১৯৬৮-২০২২)৷
কৃষ্ণকুমার কুন্নথ (১৯৬৮-২০২২)৷
#কলকাতা: গায়ক কৃষ্ণকুমার কুন্নথ বা কেকে-র মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷ মন্ত্রী জানিয়েছেন, আগামিকাল সকালেই প্রয়াত শিল্পীর পরিবারের সদস্যরা কলকাতায় আসছেন৷ আজ রাতে সম্ভবত গায়কের দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে৷
এ দিল কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে গান করতে করতেই অসুস্থ বোধ করেন কেকে৷ দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
কেকে-র মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় করতে থাকেন শিল্পী এবং অনুরাগীরা৷ গায়ক অনুপম রায়ের থেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷ হাসপাতালে গিয়ে প্রয়াত গায়কের ম্যানেজারের সঙ্গেও কথা বলেন মন্ত্রী৷ পরে অরূপ বিশ্বাস জানান, আগামিকাল সকাল ন'টার মধ্যেই কলকাতায় এসে পৌঁছবেন কেকে-র স্ত্রী এবং পুত্র৷ তার পরেই প্রয়াত গায়কের দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে৷য
advertisement
কেকে-র মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে যান বিধায়ক এবং গায়ক বাবুল সুপ্রিয়৷ কেকে-র প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহও৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Singer KK passes away: হাসপাতালে পৌঁছলেন অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়! কলকাতায় আসছেন কেকে-র পরিবার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement