advertisement

Prime Minister Awas Yojona: আবাস যোজনার এখনও ৫০ হাজারেরও বেশি অনুমোদন বাকি, লক্ষ্য পূরণ হচ্ছে না কেন, জেলাগুলিকে প্রশ্ন নবান্নের

Last Updated:

Prime Minister Awas Yojona: নবান্ন সূত্রে খবর আবাস যোজনার অধীনে চলতি আর্থিক বর্ষে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র।

নবান্ন
নবান্ন
কলকাতা: আবাস যোজনার টাকা কেন্দ্র বরাদ্দ করলেও সেই টাকা এখনও রিলিজ করেনি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। কিন্তু আবাস যোজনার বাড়ি তৈরির তালিকার অনুমোদন একমাস বাড়িয়েছে কেন্দ্র। ৩১ জানুয়ারি পর্যন্ত আবাস যোজনার অধীনে বাড়ি তৈরীর তালিকার অনুমোদন করতে পারবে জেলাগুলি এই মর্মে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক ইতিমধ্যে চিঠি দিয়েছে রাজ্যকে।
কিন্তু ৩১ জানুয়ারির পর্যন্ত সময় সীমা বাড়ালেও এখনও সব জেলা ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারল না। যা নিয়ে ক্ষুব্ধ নবান্ন। ৩১ জানুয়ারির মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারলে রাজ্যের বরাদ্দ অন্য রাজ্যকে দিয়ে দিতে হবে। এই সতর্ক করে জেলাগুলিকে ফের কড়া বার্তা দিল নবান্ন। শনিবারই নবান্নের তরফে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে আবাস যোজনার বাড়ি তৈরি তালিকা অনুমোদন নিয়ে বলেই সূত্রের খবর।
advertisement
নবান্ন সূত্রে খবর আবাস যোজনার অধীনে চলতি আর্থিক বর্ষে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর মধ্যে এখনও পর্যন্ত অনুমোদন হয়েছে ১০ লক্ষ ৮৬ হাজার ৩১৭ বাড়ির তালিকার। অর্থাৎ ৯৫ শতাংশ সামান্য বেশি অনুমোদন হয়েছে গত ২৭ জানুয়ারি পর্যন্ত। আর তাই এই ক'দিনের মধ্যে বাকি তালিকা অনুমোদন না করলে রাজ্যের দেওয়া টার্গেট অন্য রাজ্য নিয়ে নেবে বলে জেলাগুলিকে সতর্ক করেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর এখনও পর্যন্ত ৫০ হাজার ১৭১ টি বাড়ির অনুমোদন বাকি রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!
এর মধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে ৭৩.৮১ শতাংশ, মুর্শিদাবাদ জেলায় ৮৪.৪৪ শতাংশ, দক্ষিণ দিনাজপুর জেলায় ৯০ দশমিক ৯১ শতাংশ দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৯৪.২৩ শতাংশ বীরভূম জেলায় ৯৫.০৯ শতাংশ নদীয়া জেলায় ৯৫.০৯ শতাংশ কোচবিহার জেলায় ৯৫.১২% অনুমোদন  হয়েছে। সবথেকে বেশি অনুমোদন এসছে বাঁকুড়া জেলায়।
advertisement
এই জেলায় এখনো পর্যন্ত তালিকার ৯৯.৩০ শতাংশের অনুমোদন দেওয়া হয়েছে আবাস যোজনার বাড়ির তালিকায়।তবে সব থেকে বেশি বাড়ির অনুমোদন বাকি রয়েছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলায় ৭০০০ এরও বেশি বাড়ি তৈরির তালিকা অনুমোদনের বাকি রয়েছে। আর তাই এদিন নবান্নের তরফে জেলাগুলিকে ফের সতর্ক করা হয়েছে আবাস যোজনার বাড়ি তৈরির তালিকার অনুমোদন নিয়ে বলেই সূত্রের খবর।
advertisement
প্রসঙ্গত আবাস যোজনার বাড়ি তৈরীর অনুমোদন কেন্দ্র ইতিমধ্যেই দিয়েছে রাজ্যকে। যার জন্য কেন্দ্রের তরফে ৮২০০ কোটি টাকার দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সেই টাকা রিলিজ করেনি কেন্দ্র রাজ্য কে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক ফের চিঠি দিয়ে রাজ্যকে বলেছে আগের দেওয়ার টাকার হিসাব দিতে হবে।
না হলে পরবর্তী কিস্তির টাকা দেওয়া যাবে না। সেই চিঠির সঙ্গে কয়েকশো পাতার প্রশ্নমালাও পাঠানো হয়েছিল রাজ্যকে। কেন্দ্রের তরফে অর্থ না আসায় বাড়ি তৈরীর কাজ এখনো শুরু করতে পারিনি রাজ্য। তবে বাড়ি তৈরির তালিকার ১০০ শতাংশ লক্ষ্য পূরণ করে রাখতে চাইছে রাজ্য। আর তার জন্যই এদিন ফের জেলাগুলিকে সতর্ক করে বার্তা দেওয়া হল নবান্নের তরফে বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Prime Minister Awas Yojona: আবাস যোজনার এখনও ৫০ হাজারেরও বেশি অনুমোদন বাকি, লক্ষ্য পূরণ হচ্ছে না কেন, জেলাগুলিকে প্রশ্ন নবান্নের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement