advertisement

Illegal sand mining: বন্ধ ওভারলোডিং? ফ্লাইওভারের আয়ু বাড়াতে কড়া পদক্ষেপ নবান্নের, কী ঠিক হল বৈঠকে?

Last Updated:

Illegal sand mining: রাজ্য পুলিশের ডিজির উপস্থিতিতেই মুখ্য সচিবের কড়া নির্দেশ জেলাশাসক, পুলিশ সুপারদের।

বন্ধ ওভারলোডিং! ফ্লাইওভারের আয়ু বাড়াতে কড়া পদক্ষেপ নবান্নের, কী ঠিক হল বৈঠকে?
বন্ধ ওভারলোডিং! ফ্লাইওভারের আয়ু বাড়াতে কড়া পদক্ষেপ নবান্নের, কী ঠিক হল বৈঠকে?
কলকাতা: বেআইনি বালি খাদান, বেআইনি পাথর খাদান নিয়ে কড়া বার্তা নবান্নের। বেআইনি বালি খাদান, পাথর খাদান বন্ধ করার নির্দেশ এল। মুখ্য সচিব জানান, বেআইনি ভাবে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। রাজ্য পুলিশের ডিজির উপস্থিতিতেই মুখ্য সচিবের কড়া নির্দেশ জেলাশাসক, পুলিশ সুপারদের।
আরও পড়ুন- শীতে ব্র্যান্ডি-রাম খেলে কি সত্যিই সর্দি-কাশির প্রকোপ কমে? জেনে নিন চিকিৎসকরা কী বলছেন
অভিযোগ, নদীর বাঁধ থেকে বেআইনি ভাবে বালি তুলে নেওয়া হচ্ছে। নদীর উপর ফ্লাইওভারগুলোর পিলারের নীচ থেকে বালি তুলে নেওয়া হচ্ছে। এই সমস্ত কার্যকলাপ বন্ধ করার পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ নবান্নের। সোমবার সকালে প্রায় দেড় ঘণ্টা ভার্চুয়ালি বেআইনি বালি খাদান, পাথর খাদান নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব।
advertisement
আরও পড়ুন- বিয়ের ৪ বছরেও শারীরিক সম্পর্ক হয়নি! স্বামীর মোবাইলে ছবি দেখে মাথায় হাত স্ত্রীর!
“বেআইনি বালি খাদান থেকে বালি তুলে ওভারলোডিং করে নিয়ে যাওয়া হচ্ছে। তার দরুন গ্রামীণ রাস্তা গুলির ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষয়ক্ষতি হচ্ছে ফ্লাইওভারগুলিরও। এতে সরকারের ক্ষতি হচ্ছে।” জেলাশাসক-পুলিশ সুপারদের বৈঠকে কড়া বার্তা মুখ্য সচিবের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Illegal sand mining: বন্ধ ওভারলোডিং? ফ্লাইওভারের আয়ু বাড়াতে কড়া পদক্ষেপ নবান্নের, কী ঠিক হল বৈঠকে?
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement