advertisement

West Bengal News: দু-চাকায় দৌড়োবে শিল্প! বাংলায় ফের বিপুল লগ্নি! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে...

Last Updated:

West Bengal News: রাজ্যে সাইকেল কারখানা তৈরির জন্য দরপত্র আহবান করার অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত
নবান্ন সূত্রে খবর সাইকেল কারখানা থেকে যে সংখ্যক সাইকেল উৎপাদন হবে তার মধ্যে রাজ্যের (West Bengal News) জন্য যত সংখ্যক সাইকেল লাগবে সেই সংখ্যক সাইকেল রাজ্য নেবে। বাকিটা সেই সংস্থা অন্যান্য জায়গায় দিতে পারে। নবান্ন সূত্রে খবর ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থার রাজ্যের সাইকেল কারখানায় (Cycle Factory) তৈরির জন্য আগ্রহ প্রকাশ করেছে।
advertisement
advertisement
সবুজ সাথী প্রকল্পে রাজ্যের (West Bengal News) ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। সে ক্ষেত্রে রাজ্যের বিপুল পরিমাণ সাইকেলের প্রয়োজনীয়তা রয়েছে। সেই দিক থেকে রাজ্যের সাইকেল কারখানা গড়ে উঠলে একদিকে যেমন কর্মসংস্থান হবে তেমনি বাইরে থেকে আনার খরচ রাজ্যের কমবে তেমনটাই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল (WB Cabinet On Industry)।
advertisement
অন্যদিকে এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কয়েকশো শূন্য পদ সৃষ্টি করা হয়েছে। একদিকে যেখানে রাজ্য (West Bengal News) সাইকেল কারখানা (Cycle Factory) তৈরি হতে চলেছে অন্যদিকে প্রত্যেকটি বিধানসভা এলাকায় যাতে ক্ষুদ্র শিল্প পার্ক তৈরি করা যায় সেই বিষয়ক জেলা গুলিকে বার্তা দিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে খবর  ক্ষুদ্র ও কুটির শিল্পকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক যাতে একটি করে ক্ষুদ্র ও কুটির শিল্প সংক্রান্ত শিল্পপার্ক তৈরি করা যায়। সে ক্ষেত্রে ন্যূনতম জমি লাগবে ৫ একর।
advertisement
বৃহস্পতিবারই মুখ্যসচিবের তরফে রাজ্যের জেলাগুলিকে এই বার্তা দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। নবান্নের তরফে প্রত্যেকটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে কুড়ি ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত কোনও প্রস্তাব কোনও সংস্থার তরফে থাকলে তা যাতে ২০ ডিসেম্বরের মধ্যেই ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রধান সচিবের কাছে পাঠানো হয়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: দু-চাকায় দৌড়োবে শিল্প! বাংলায় ফের বিপুল লগ্নি! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে...
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement