advertisement

Leopard Scare: জোড়া লেপার্ডের ভয়াল দর্শন! দার্জিলিংয়ের চা বাগানে ত্রাহি ত্রাহি রব, খাঁচা পাতার দাবি চা শ্রমিকদের

Last Updated:

Darjeeling Tea Garden Leopard Scare: দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার মতিধর-বিজলিমনি চা বাগান এলাকায় জোড়া লেপার্ডের দেখা। ত্রাহি ত্রাহি রব শ্রমিক মহল্লায়। লেপার্ড আতঙ্ক দূর করতে বন দফতরের কাছে খাঁচা পাতার দাবি তুলেছেন চা শ্রমিকরা।

চা বাগানে লেপার্ড আতঙ্ক (প্রতীকী ছবি)
চা বাগানে লেপার্ড আতঙ্ক (প্রতীকী ছবি)
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: চা বাগানের স্যাঁতস্যাঁতে নালা লেপার্ডের বাসস্থান। এই পরিবেশে দিনের পর দিন বাড়ছে লেপার্ডের সংখ্যা। ফলে আতঙ্কও বাড়ছে দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার মতিধর-বিজলিমনি চা বাগান এলাকায়।
কখনও গাছের মাথায়, কখনও চা বাগানের ঝোপের আড়ালে দেখা দিচ্ছে চিতা। লেপার্ডের শিকার হয়ে বেঘোরে প্রাণ হারাতে হয় নিরীহ চা শ্রমিকদের। ফাঁসিদেওয়ার মতিধর-বিজলিমনি চা বাগান এলাকায় হাজার হাজার শ্রমিকদের পেট চলে এই চা বাগান থেকেই। তাই বাঘের আতঙ্কে বাড়ি বসে থাকলে চা শ্রমিকদের সংসার চলবে না। প্রাণের ঝুঁকি নিয়েই রুজি রুটির টানে চা বাগানে কাজে যেতে হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ যেখানে স্বামীজির শিকড়, সেখানেই যুব জাগরণ! পূর্ব বর্ধমানে বিবেকানন্দের পৈতৃক বাসভূমিতে ঐতিহাসিক অনুষ্ঠান
এই অবস্থায় চা বাগানের ২৪ নং সেক্সনে জোড়া লেপার্ড দেখার পর থেকে আতঙ্ক আরও বাড়ছে। সোমবার একটি লেপার্ড গাছের উপরে ক্যামেরাবন্দি হতেই চা বাগানে ত্রাহি ত্রাহি রব উঠেছে। রবিবারও একটি লেপার্ডের দেখা মিলেছিল। লেপার্ড আতঙ্ক দূর করতে বন দফতরের কাছে খাঁচা পাতার দাবি তুলেছেন চা শ্রমিকরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জয়দেব মেলায় গিয়েছেন অথচ এই আশ্রমে যাননি! চেনা মেলার পাশেই এক অচেনা শিল্পপুরী, কীভাবে যাবেন জেনে নিন
এদিন লেপার্ড দেখা মিলতেই চা শ্রমিকদের অন্যত্র সরিয়ে ফেলে বাগান কর্তৃপক্ষ। গতবছর মার্চ মাসে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচাবন্দি হ‌ওয়ার পরও আতঙ্ক কমেনি। বিষয়টি নিয়ে বন দফতরকে জানানো হবে বলে জানিয়েছেন ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Leopard Scare: জোড়া লেপার্ডের ভয়াল দর্শন! দার্জিলিংয়ের চা বাগানে ত্রাহি ত্রাহি রব, খাঁচা পাতার দাবি চা শ্রমিকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement