advertisement

Junior Doctors Front Agenda: আরজি কর নৃশংসতার ১ মাস পার! বিচার কোথায়? আগামী ২ দিনের বড় কর্মসূচি নবীন চিকিৎসকদের

Last Updated:

West Bengal Junior Doctors Front Agenda: রবিবার আগামী ৮ সেপ্টেম্বর, রাজ্য জুড়ে 'অভয়া ক্লিনিক' খোলা হবে। রবিবার বিকেল ৫টায় রাজ্যজুড়ে রাস্তায় নেমে মানববন্ধনের ডাক দিয়েছেন নবীন চিকিৎসকরা।

আরজি কর নৃশংসতার ১ মাস পার! বিচার কোথায়? ২ দিনের বড় কর্মসূচি নবীন চিকিৎসকদের
আরজি কর নৃশংসতার ১ মাস পার! বিচার কোথায়? ২ দিনের বড় কর্মসূচি নবীন চিকিৎসকদের
কলকাতা: ৯ সেপ্টেম্বর আসতে চলেছে। আরজি কর কাণ্ডের পর কেটে গেল এক মাস। বিচারের দাবিতে নয়া কর্মসূচি ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রবিবার আগামী ৮ সেপ্টেম্বর, রাজ্য জুড়ে ‘অভয়া ক্লিনিক’ খোলা হবে। রবিবার বিকেল ৫টায় রাজ্য জুড়ে রাস্তায় নেমে মানববন্ধনের ডাক দিয়েছেন নবীন চিকিৎসকরা। সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান।
৯ সেপ্টেম্বর, সোমবার অভয়া ক্লিনিকের পাশে চলবে জনতার মতামত,রাজপথে আদালত। এখানে মানুষের থেকে আন্দোলনকারীদের দাবি নিয়ে রায় জানতে চাওয়া হবে।
advertisement
advertisement
সোমবার ‘অভয়ার রাত’ কর্মসূচি। ৮ এবং ৯ সেপ্টেম্বর মধ্যরাতে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বানও জানাচ্ছে ফ্রন্ট। আগামী ৯ সেপ্টেম্বর, আরজি কর নৃশংসতার ৩০ দিনের মাথায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সবাইকে কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর। তাঁদের কথায়, আওয়াজ তুলুন “আর কবে!”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior Doctors Front Agenda: আরজি কর নৃশংসতার ১ মাস পার! বিচার কোথায়? আগামী ২ দিনের বড় কর্মসূচি নবীন চিকিৎসকদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement