advertisement

Education News: কারা পড়াচ্ছেন সরকারি স্কুলে, যোগ্যতা-অভিজ্ঞতার বিস্তারিত জানতে চায় সরকার

Last Updated:

Education News: স্কুলগুলির সাফল্যের পাশাপাশি ছাত্রছাত্রীদের কারা পড়াচ্ছেন সেই বিষয় সম্পর্কে জানতে চায় পর্ষদ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: কর্মরত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা কতটা রয়েছে? স্কুলে শিক্ষকতা করানোর অভিজ্ঞতা কত বছরের? স্কুলগুলোর থেকে জানতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যজুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের।
“স্কুলগুলির সাফল্যের পাশাপাশি ছাত্রছাত্রীদের কারা পড়াচ্ছেন সেই বিষয় সম্পর্কে জানতে চায় পর্ষদ। তার জন্য এই সিদ্ধান্ত।”রাজ্যজুড়ে স্কুলগুলিকে এমনই চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২২শে ডিসেম্বরের মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে এই তথ্য পাঠানোর নির্দেশ রাজ্যজুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিকে। প্রত্যেকটি স্কুলে কী ধরনের শিক্ষক, কত অভিজ্ঞতা পূর্ণ শিক্ষক রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চায় পর্ষদ।
advertisement
advertisement
আরও পড়ুন –   ‘আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি,’ মোদির সঙ্গে বৈঠক নিয়ে বললেন মমতা
স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে জটিলতার অন্ত নেই৷ নানা মহল থেকে একাধিক অভিযোগ, একের পর এক মামলা থেকে শুরু করে তদন্ত ও তদন্তে বিভিন্ন দিক উঠে আসা, সব কিছু নিয়েই রাজ্য সরকারের অস্বস্তি রয়েছেই৷ নতুন করে নিযুক্ত শিক্ষকদের দিকে নজর তাই এ বার, কোথাও যেন গলদ না থেকে যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Education News: কারা পড়াচ্ছেন সরকারি স্কুলে, যোগ্যতা-অভিজ্ঞতার বিস্তারিত জানতে চায় সরকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement