advertisement

100 Day work: একশো দিনের কর্মীদের জন্য বিরাট সুখবর, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Last Updated:

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, কেন্দ্র বকেয়া অর্থ না মেটানোর জন্য একশো দিনের কর্মীদের প্রায় চার মাস ধরে টাকা দেওয়া যাচ্ছে না৷

রাজ্যে একশো দিনের কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত৷
রাজ্যে একশো দিনের কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত৷
#কলকাতা: কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না৷ কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পর পরই একশো দিনের কর্মীদের নিয়ে নতুন ভাবনা রাজ্য সরকারের৷ এবার থেকে একশো দিনের কর্মীরা বিভিন্ন সরকারির দপ্তরের কাজ করতে পারবেন৷ এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর।
বিভিন্ন দফতরের অধীনস্থ যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলিতে কাজ করতে পারবেন তাঁরা। এই দপ্তরগুলি যে হারে দৈনিক পারিশ্রমিক দেয়, সেই অনুযায়ীই পারিশ্রমিক পাবেন একশো দিনের কর্মীরা৷ প্রতিটি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন।
advertisement
advertisement
সরকারের কোন বিভাগে কোন জেলা থেকে বা কোন ব্লক বা গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কর্মীরা কী কাজে যুক্ত হবেন, তার জন্য ফরম্যাট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই মর্মে জেলাগুলিকে নির্দেশ জারি করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর৷
advertisement
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, কেন্দ্র বকেয়া অর্থ না মেটানোর জন্য একশো দিনের কর্মীদের প্রায় চার মাস ধরে টাকা দেওয়া যাচ্ছে না৷ সেই কারণেই এবার বিভিন্ন দপ্তরের মাধ্যমে ওই কর্মীদের কাজে লাগানো ভাবনা রাজ্য সরকারের৷ যাতে ওই প্রকল্পগুলির বরাদ্দ অর্থ থেকেই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের টাকা দেওয়া যায়৷
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই গ্রামাঞ্চলের দিকে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ একশো দিনের কর্মীদের সরকারি প্রকল্পে আরও বেশি করে ব্যবহার করলে যেমন বিভিন্ন প্রকল্পের কাজে গতি আসবে, সেরকমই একশো দিনের কর্মীদের ক্ষোভও প্রশমন করা যাবে৷ কারণ গ্রামাঞ্চলের বহু মানুষই এই একশো দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
100 Day work: একশো দিনের কর্মীদের জন্য বিরাট সুখবর, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement