advertisement

Rajganj BDO Update: স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজের আর্জি, হাইকোর্টে রাজ্য

Last Updated:

প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনে জড়িত থাকার যে গুরুতর অভিযোগ উঠেছে, তাতে তাঁর দশ বছর অথবা তার বেশি কারাদণ্ড হতে পারে৷

বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য৷
বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য৷
স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকার৷ গত সপ্তাহেই বারাসত জেলা জজ কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন রাজগঞ্জের বিতর্কিত বিডিও৷ এর পর বিধাননগর এসিজেএম আদালতে হাজিরা দিয়ে আগাম জামিন নেন তিনি৷ নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার৷
প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনে জড়িত থাকার যে গুরুতর অভিযোগ উঠেছে, তাতে তাঁর দশ বছর অথবা তার বেশি কারাদণ্ড হতে পারে৷ অভিযোগের গুরুত্বের কথা উল্লেখ করে রাজগঞ্জের বিডিও-র আগাম জামিনের নির্দেশ খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ৷ এই মামলায় দ্রুত শুনানি চেয়ে চলতি সপ্তাহেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে রাজ্য সরকার৷
advertisement
গত ২৮ অগাস্ট পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে সল্টলেকের দত্তাবাদের দোকান থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে বিডিও প্রশান্ত বর্মন এবং তার লোকজনের বিরুদ্ধে৷ অপহরণের পর নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিডিও-র উপস্থিতিতেই ওই স্বর্ণব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ মারের চোটে ওই স্বর্ণব্যবসায়ীর মৃত্যু হলে তাঁর দেহ নিউ টাউনের যাত্রাগাছি এলাকায় ফেলে আসা হয়৷
advertisement
advertisement
নিজের বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করতে গিয়েই বিডিও এই কাণ্ড ঘটান বলে অভিযোগ৷ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করে নিহত স্বর্ণব্যবসায়ীর পরিবার৷ তদন্তে নেমে একে একে বিডিও ঘনিষ্ঠ এবং এই হত্যাকাণ্ডে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ৷ সূত্রের খবর, স্বর্ণব্যবসায়ীকে অপহরণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত বিডিও-র বিরুদ্ধে একাধিক জোরাল তথ্যপ্রমাণ হাতে পেয়েছে পুলিশ৷
advertisement
যদিও প্রথম থেকেই এই ঘটনায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত বিডিও৷ যদিও তাঁর বয়ানে একাধিক অসঙ্গতিও ধরা পড়েছে৷ শেষ পর্যন্ত বেশ কয়েকদিন অন্তরালে থাকার পর বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান প্রশান্ত বর্মন৷ সেই জামিনের আর্জি মঞ্জুরও হয়ে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajganj BDO Update: স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজের আর্জি, হাইকোর্টে রাজ্য
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement