বড় খবর! একাধিক সরকারি দফতরে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
West Bengal Government Jobs: দমকলে ১০০০ ফায়ার অপারেটর নিয়োগ হবে এই মর্মে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদিত হল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়। আর এবার লোকসভা ভোটের মুখে বিপুল নিয়োগ হতে চলেছে দমকল দফতরে। নবান্ন সূত্রে খবর, দু’বার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে এক হাজার শূন্য পদে নিয়োগের প্রস্তাব পেশ করা হয়। ফায়ার অপারেটর পদে মোট তিন হাজার শূন্য পদে রয়েছে। প্রথম পর্যায়ে এক হাজার অপারেটর নিয়োগ করা যেতে পারে। দমকল দফতরের সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা বলেই নবান্ন সূত্রে খবর। তবে দমকল দফতরের নিয়োগের ক্ষেত্রে আলাদা কোনও কমিশন নেই। এই দফতরে নিয়োগের জন্য পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন।
নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর পিএসসি-কে প্রস্তাব পাঠাবে রাজ্য দমকল দফতর। তারপরেই পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। লোকসভা ভোটের আগেই পাবলিক সার্ভিস কমিশন এই শূন্য পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত দমকল দফতরে এত সংখ্যক শূন্য পদে নিয়োগের প্রস্তাব এদিন সিদ্ধান্ত নেওয়া হলেও ভূমি ও ভূমি রাজস্ব দফতরেও একাধিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিএলআরও অফিস গুলিতে কর্মী সংখ্যা কম। তাই চুক্তিভিত্তিক ৪২৭ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মূলত বিএলআরও এবং এসএলআরও অফিসগুলিতে জেলায় জেলায় এই নিয়োগ হবে বলেই রাজ্য মন্ত্রিসভার সদস্য মানস ভুইয়া মন্ত্রিসভার বৈঠক শেষে এ দিন জানান। পাশাপাশি বিভিন্ন জেলার জেলা পরিষদের অধীনে এতদিন ইঞ্জিনিয়ারদের একটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হতো। কিন্তু এবার থেকে তাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ হলেও তাদের চাকরি জীবনে ট্রান্সফার বা অন্য জেলায় গিয়েও যাতে কাজ করতে পারে, তার জন্য এই দিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2023 8:15 AM IST







