advertisement

West Bengal Covid-19 Update: ফিরছে করোনা আতঙ্ক, এ রাজ্যে ১০০০ ছুঁই ছুঁই কোভিড-১৯ সংক্রমণ!

Last Updated:

Coronavirus Cases in WB: এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৯৫৪ টি নতুন সংক্রমণের খবর মিলেছে।

West Bengal Covid-19 Update
West Bengal Covid-19 Update
#কলকাতা: বেশ কিছুকাল ধরেই ফের ফিরছে করোনা আতঙ্ক। সারা দেশেই বেশ উদ্বেগ বাড়িয়েছে নতুন করে হওয়া কোভিড-১৯ সংক্রমণ। এবার দুশ্চিন্তা বাড়াচ্ছে এ রাজ্যের কোভিড সংক্রমণের পরিসংখ্যানও। রাজ্যে হাজারের কাছাকাছি করোনা সংক্রমণ ঘটেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৯৫৪ টি নতুন সংক্রমণের খবর মিলেছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রকাশিত একটি বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যে মোট কোভিড সংক্রমণের সংখ্যা ২০,২৬,৪৭৭।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেনি। এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণের হার ৯.৯২%। কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়েছেন ২০,০০,৫০২ জন। অর্থাৎ আরোগ্যের হার ৯৮.৭২%।
advertisement
ভারত গত ২৪ ঘণ্টায় ১১,৭৯৩ টি নতুন করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। মোট COVID-19 সংক্রমণের সংখ্যা ৪,৩৪,১৮,৮৩৯ ছুঁয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা ৯৬,৭০০। ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু ঘটেছে। দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫,২৫,০৪৭-এ পৌঁছেছে।
advertisement
সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.২১ শতাংশ। COVID-19 থেকে সেরে ওঠার হার ৯৮.৫৮ শতাংশ, জানিয়েছে মন্ত্রক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid-19 Update: ফিরছে করোনা আতঙ্ক, এ রাজ্যে ১০০০ ছুঁই ছুঁই কোভিড-১৯ সংক্রমণ!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement