advertisement

Duare Sarkar Camp: আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার, ওমিক্রন আতঙ্কে সতর্ক নবান্ন

Last Updated:

আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প৷ এর আগে দুয়ারে সরকারের সব ক্যাম্পেই নানা সরকারি সুবিধে পেতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন (Duare Sarkar Camp)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকারের (Duare Sarkar) শিবির৷ কিন্তু ওমিক্রন (Omicron) আতঙ্কের কথা মাথায় রেখে দুয়ারে সরকার শিবির নিয়ে সতর্ক থাকতে চাইছে রাজ্য সরকার৷ দুয়ারে সরকারের ক্যাম্পে যাতে অতিরিক্ত ভিড় না হয়, জেলা প্রশাসনের কর্তাদের সেই নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷
আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প৷ এর আগে দুয়ারে সরকারের সব ক্যাম্পেই নানা সরকারি সুবিধে পেতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন৷ এ দিকে রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে৷
advertisement
advertisement
বিশেষত শহর কলকাতায় ওমিক্রন নিয়ে ভয় বাড়ছে৷ এই পরিস্থিতিতে কলকাতা সহ কয়েকটি জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে৷ দুয়ারে সরকার ক্যাম্পে যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা হয়, তা নিশ্চিত করার জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
এর পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পান, সে বিষয়েও জেলা প্রশাসনগুলিকে সতর্ক করা হয়েছে৷ জেলাশাসকদের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, দুয়ারে সরকারের পরবর্তী ক্যাম্পে যে সমস্ত আবেদন জমা পড়বে, সেগুলির ২৮ অগাস্টের মধ্যে নিষ্পত্তি করতে হবে৷
এবারের দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কয়েকটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে৷ তার মধ্যে রয়েছে মৎস্যজীবী, মৃৎশিল্পী এবং তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড প্রদানের ব্যবস্থা৷ এ ছাড়াও খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, জাতিগত শংসাপত্রের মতো বিভিন্ন সরকারি পরিষেবা মিলবে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Sarkar Camp: আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার, ওমিক্রন আতঙ্কে সতর্ক নবান্ন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement