advertisement

আজও কলকাতায় চলবে তাপপ্রবাহ, বাড়বে আরও গরম

Last Updated:
# কলকাতা: জামাই ষষ্ঠীর দিনও আশার খবর শোনাতে পারল না হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গোটা দিন জুড়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে ৷
শুষ্কতা কাটিয়ে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ৷ যার জেরে শুকনো গরমের পরিবর্তন ঘটবে ৷ এবং আর্দ্রতা বাড়ার জেরে ঘামে নাজেহাল হবে কলকাতাবাসীকে ৷
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ধ্র, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছে ৷ এর জেরেই এ রাজ্যে লুয়ের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে, গত ১০ বছরে জুন মাসে এমন তাপমাত্রা ছিল না ৷ ১০ বছরে কলকাতায় রেকর্ড তাপমাত্রা ছিল ৷
advertisement
advertisement
গতকাল সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি ৷ হাওয়া অফিস জানিয়েছে, আজ তাপমাত্রার সেই রেকর্ড ভাঙতে পারে ৷ আগামী ২১ জুনের পর মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে ৷ তবে, আজ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজও কলকাতায় চলবে তাপপ্রবাহ, বাড়বে আরও গরম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement