advertisement

Weather alert| সপ্তাহান্তে ফের বৃষ্টি! শীতের মুখে দুর্যোগবার্তা হাওয়া অফিসের

Last Updated:

Weather alert| আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে। সকালের দিকে সামান্য কুয়াশা দেখা গেলেও পরে পরিষ্কার আকাশ দেখা যায়। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে কোথাও কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে। আগামিকাল থেকে আকাশ আরও মেঘলা থাকার সম্ভাবনা। রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

#কলকাতা: শনি ও রবিবার কলকাতাসহ উপকূল ও সংলগ্ন জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।
ঠিক  কী কারণে বৃ্ষ্টি! হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে স্থিত নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে। আগামীকাল সকালে তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এর পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় জলীয়বাষ্প ঢুকবে । মেঘলা আকাশও বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০ ডিগ্রি ছাড়িয়েছে আজ কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় আরেকটু বাড়বে তাপমাত্রা।
সূত্রের খবর, শনি রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকছে। উপকূলের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষভাবে পূবালী হাওয়ার দাপটে ডুকছে জলীয় বাষ্প। উত্তুরে  হাওয়ার দাপট কমেছে বাংলায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather alert| সপ্তাহান্তে ফের বৃষ্টি! শীতের মুখে দুর্যোগবার্তা হাওয়া অফিসের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement