advertisement

Wasim Kapoor : স্তব্ধ ক্যানভাস, চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর

Last Updated:

তাঁর মৃত্যুতে আরও কিছুটা মলিন হল কলকাতা৷ সত্তরোর্ধ্ব শিল্পীর প্রয়াণে শোকের ছায়া শিল্প ও সংস্কৃতি মহলে (famous artist WasiM Kapoor passes away)

কলকাতা : চলে গেলেন ওয়াসিম কাপুর (Wasim Kapoor)৷ সোমবার সকালে কলকাতায় তাঁর নিজের বাড়িতে প্রয়াত হন ৭১ বছর বয়সি চিত্রশিল্পী৷ জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হন শিল্পী৷ তাঁর মৃত্যুতে আরও কিছুটা মলিন হল কলকাতা৷ সত্তরোর্ধ্ব শিল্পীর প্রয়াণে শোকের ছায়া শিল্প ও সংস্কৃতি মহলে (famous artist WasiM Kapoor passes away)৷
তিনি ছিলেন লখনউয়ের ভূমিপুত্র৷ নবাবের শহরে তাঁর জন্ম ১৯৫১ সালের ৩ জানুয়ারি৷ কিন্তু গোমতীর ধারের প্রাচীন লখনউ নয়, তাঁর কর্মভূমি ছিল কলকাতা৷ তাঁর ক্যানভাসে, তুলিতে বার বার কল্লোলিনী হয়ে উঠেছে তিলোত্তমা৷
তবে শিল্পীর ব্যক্তিগত জীবনের ক্যানভাস কিন্তু সব সময় রঙিন ছিল না৷ শৈশবে মুখোমুখি হয়েছেন তীব্র শারীরিক প্রতিবন্ধকতার৷ কিন্তু প্রতিবন্ধকতা থামাতে পারেনি হাতের তুলিকে৷
advertisement
advertisement
আরও পড়ুন : কোভিড বিধি মেনে দর্শকশূন্য এ বারের রাজ্যের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান
ইন্ডিয়ান কলেজ অব আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে প্রথম বিভাগে উত্তীর্ণ ওয়াসিম৷ শিল্পীজীবনের শুরু থেকেই তিনি ছিলেন প্রথম সারিতে৷ জীবনভর ভূষিত হয়েছেন অসংখ্য সম্মানে৷
থাকতেন মধ্য কলকাতার প্রফুল্ল সরকার স্ট্রিটে৷ সেখানেই প্রয়াত হন চিত্রকর৷ প্রিয় শহর কলকাতা বার বার বিষয় হয়ে উঠেছে তাঁর তুলিচালনায়৷  আটের দশকে শিল্পীর ‘রিকশ সিরিজ’ ছিল সমালোচক মহলে সমাদৃত৷ রোদতপ্ত দুপুরে মধ্য কলকাতার রাজপথে হাতরিকশর সারি উপজীব্য হয়ে উঠেছিল তাঁর রেখায়৷ এ ছাড়াও তাঁর রঙে ও রেখায় বার বার বিমূর্ত হয়ে উঠেছে কলকাতা এবং কলকাতাবাসী৷
advertisement
আরও পড়ুন : বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চিড়িয়াখানা চত্বর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
কার্যত চিকিৎসার কোনও সুযোগ না দিয়েই চলে গেলেন চিত্রকর ওয়াসিম৷ তাঁর স্তব্ধ ক্যানভাসে আর কিছুটা বর্ণহীন হল কলকাতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Wasim Kapoor : স্তব্ধ ক্যানভাস, চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement