advertisement

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কড়া নজরদারি! ২৮ তারিখে তালিকা প্রকাশের আগে, জেলাশাসকদের পাঠানো তালিকায় হবে ‘সুপার চেকিং’

Last Updated:

ভোটার তালিকা প্রকাশের আগে ডকুমেন্ট আপলোডে গাফিলতির অভিযোগে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অতিরিক্ত স্ক্রুটিনি ও সুপার চেকিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কড়া নজরদারি!
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কড়া নজরদারি!
ডকুমেন্ট আপলোডে একের পর এক গাফিলতির অভিযোগ সামনে আসার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে কড়া নজরদারির পথে হাঁটছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ২৮ তারিখে তালিকা প্রকাশের আগে জেলাশাসকদের পাঠানো বিধানসভাভিত্তিক তালিকায় একাধিক স্তরে স্ক্রুটিনি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে এবার অতিরিক্ত সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাঠানো বিধানসভাভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আরও এক দফা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাবে।
advertisement
advertisement
নির্দেশ অনুযায়ী, জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তাঁদের অধীনস্থ বিধানসভাগুলির ভোটার তালিকা চূড়ান্ত করে তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাবেন। দফতরে সেই তালিকা পৌঁছনোর পর ‘সুপার চেকিং’ ও বিস্তারিত স্ক্রুটিনি—দু’ধরনের যাচাই প্রক্রিয়া চালানো হবে।
যদি কোনও অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়ে, তা হলে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে তালিকা ফেরত পাঠানো হবে সংশোধনের জন্য। নির্ভুল ও সংশোধিত তালিকা প্রাপ্তির পরই তা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
advertisement
উল্লেখ্য, ২৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। তার আগে একাধিক অভিযোগ এবং কিছু সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের প্রেক্ষিতে এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশন সূত্রে এমনই খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কড়া নজরদারি! ২৮ তারিখে তালিকা প্রকাশের আগে, জেলাশাসকদের পাঠানো তালিকায় হবে ‘সুপার চেকিং’
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement