advertisement

বন্ধ হয়ে যেতে পারে বেতন, উদ্বিগ্ন প্রশিক্ষণহীন শিক্ষকেরা!

Last Updated:

নিয়োগ নিয়ে চিন্তা তো আপাতত কেটেছে কিন্তু এবার বেতন নিয়ে উদ্বিগ্ন প্রশিক্ষণহীন শিক্ষকেরা ৷

#কলকাতা: নিয়োগ নিয়ে চিন্তা তো আপাতত কেটেছে কিন্তু এবার বেতন নিয়ে উদ্বিগ্ন প্রশিক্ষণহীন শিক্ষকেরা ৷ অপ্রশিক্ষিত প্রার্থীদের শিক্ষক পদে যোগ দেওয়ার জন্য এবারই ছিল শেষ সুযোগ ৷ ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষকপদে চাকরির জন্য আবেদন করতে হলে হতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ৷
কোর্টের নির্দেশে নিয়োগ সম্ভব হলেও বেতন নিয়ে চিন্তায় অপ্রশিক্ষিত শিক্ষকেরা ৷ এনসিটিই-র নিয়ম অনুযায়ী বি.এড-এর জন্য স্নাতক স্তরে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পাওয়া দরকার ৷ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্তরে শিক্ষক পদে কর্মরত শিক্ষকদের অনেকেরই সেই মার্কস নেই ৷ অথচ ২০১৯-এর মধ্যে নিযুক্ত অপ্রশিক্ষিত শিক্ষকদের ট্রেনিং সম্পূর্ণ না হলে তারা বিপদের সম্মুখীন হবেন ৷
advertisement
প্রথম সারির এক বাংলা দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রশিক্ষণ সম্পূর্ণ না হলে বেতন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনকি নয়া শিক্ষার অধিকার আইনের নিয়মবিধি অনুযায়ী শিক্ষক হওয়া সত্ত্বেও সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা ৷ চাকরি নিয়ে
advertisement
টানাটানির আশঙ্কা ৷
এই অপ্রশিক্ষিত শিক্ষকদের নিয়ে সমস্যায় পড়েছে স্কুল শিক্ষা দফতরও ৷ অপ্রশিক্ষিত প্রার্থীদের প্রশিক্ষণ নেওয়ার জন্য দরকার অন্তত ৫০ শতাংশ নম্বর ৷ কিন্তু ইতিমধ্যে শিক্ষক পদে নিযুক্ত অথচ মার্কশিটে নেই নূন্যতম মার্কস, এমন শিক্ষকদের ভবিষ্যত নিয়ে চিন্তায় স্কুল শিক্ষা দফতর ৷
advertisement
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সমস্যা মেটাতে নিয়ম বিধি কিঞ্চিৎ শিথিল করার জন্য আবেদন করবে রাজ্য সরকার ৷
শিক্ষক নিয়োগের সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষকদের নিয়ে সমস্যায় রাজ্য সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বন্ধ হয়ে যেতে পারে বেতন, উদ্বিগ্ন প্রশিক্ষণহীন শিক্ষকেরা!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement