advertisement

গণনা শেষ হতেই বিক্ষিপ্ত সংঘর্ষের খবর রাজ্য জুড়ে

Last Updated:

গণনা শেষ ৷ নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে আবারও গ্রাম বাংলায় সবুজের ঝড় ৷ কিন্তু তবু পিছু ছাড়চে না সংঘর্ষের কাঁটা ৷ বেশিরভাগ এলাকাতেই ফলাফল সামনে এসে যাওয়ার পরেও বিক্ষিপ্ত হামলার ঘটনার খবর আসছে ৷

#কলকাতা: গণনা শেষ ৷ নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে আবারও গ্রাম বাংলায় সবুজের ঝড় ৷ কিন্তু তবু পিছু ছাড়চে না সংঘর্ষের কাঁটা ৷ বেশিরভাগ এলাকাতেই ফলাফল সামনে এসে যাওয়ার পরেও বিক্ষিপ্ত হামলার ঘটনার খবর আসছে ৷
সোনারপুরে দুই বিজেপিকর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির শাসক দলের দিকে ৷ বিরোধীদের অভিযোগ, ওই দুই বিজেপিকর্মীর বাড়িতে হামলা হয়, পরে আগুন দিয়ে দেওয়া হয় ৷ খেয়াদহেও প‍ঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপির অভিযোগ, মারধোর করা হয় মহিলা ও বৃদ্ধদের ৷ বিজেপি প্রার্থীর দোকানেও ভাঙচুর চালানো হয় ৷ যদিও হা্মলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
advertisement
advertisement
অন্যদিকে, ভোটে জিততেই হামলা শুরু হল ধূপগুড়িতে ৷ এবার আক্রমের নিশানায় তৃণমূল প্রার্থীর বাড়ি ৷ অভিযোগ বিজেপির দিকে ৷ বারোঘড়িয়া পঞ্চায়েতের গালেরডাঙার ঘটনা ৷ তৃণমূল সমর্থকদের বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ ওঠে ৷ এবার গালেরডাঙায় জয়ী হয়েছে বিজেপি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গণনা শেষ হতেই বিক্ষিপ্ত সংঘর্ষের খবর রাজ্য জুড়ে
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement