advertisement

মাত্র ১২ ঘণ্টাতেই শেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কলকাতার সব সিজন টিকিট !

Last Updated:

সবে শুরু হয়েছে অনলাইনে সিজন টিকিট বিক্রি ৷ শুরু হতে না হতেই কলকাতার সব ম্যাচের টিকিট শেষ !

#কলকাতা: ফিফা কর্তারা যে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের জন্য শেষপর্যন্ত কলকাতা শহরকে বেছে নিয়েছেন, তাতে নিজেদের সিদ্ধান্ত নিয়ে খুশিই হবেন তাঁরা ৷ কারণ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে ভারতের অন্যান্য শহরে উৎসাহ আপাতত চোখে পড়ুক বা না পড়ুক, কলকাতায় ফুটবলপ্রেমীদের মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে উৎসাহ তুঙ্গে ৷ সবে শুরু হয়েছে অনলাইনে সিজন টিকিট বিক্রি ৷ শুরু হতে না হতেই কলকাতার সব ম্যাচের টিকিট শেষ !
স্পেনের তারকা ফুটবলার পুয়োলের হাত ধরেই দেশে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট বিক্রি ৷ প্রথম দফায় ৪৮০,৯৬০ এবং ১৯২০ টাকার সিজন টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল ৷ গ্রুপ লিগের ম্যাচের পাশাপাশি ফাইনাল ম্যাচেরও টিকিটও রয়েছে এর মধ্যে ৷ এই দামে বিশ্বকাপের সব টিকিট পাওয়ার লোভ ছাড়তে পারেননি অধিকাংশ বাঙালি ফুটবলপ্রেমীরাই ৷ টিকিট বিক্রি শুরু হতেই সিজন টিকিট কাটতে শুরু করেছেন ৷ কিন্তু দ্বিতীয় দিনে গিয়েই সমস্যায় পড়েছেন ফুটবলপ্রেমীরা ৷ কারণ কিছুতেই টাকা ট্রান্স্যাকশন করতে পারছেন না ৷ খোঁজ নিয়ে দেখা গেল, বিশ্বকাপের কলকাতার সব ম্যাচের টিকিটই ‘সোল্ড আউট’ ! অন্যান্য সব শহরেই অবশ্য এখন অনেক টিকিট পড়ে রয়েছে এখন ৷ তবে এখনও সুযোগ রয়েছে ৷ ২১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত ফের টিকিট পাওয়া যাবে ৷  এছাড়া টুর্নামেন্ট চলাকালীনও পাওয়া যাবে টিকিট ৷ তবে কলকাতায়  প্রথম দফাতেই টিকিট বিক্রির যা হিড়িক, তাতে অনলাইনে টিকিট কিনতে হলে ভবিষ্যতে সময় নষ্ট কম করবেন  ৷ নাহলে আর টিকিট জোটা কঠিন !
advertisement
গ্রুপ ‘এফ’এর হোম ম্যাচের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড ১৬-র একটি ম্যাচ, একটি সেমিফাইনাল, তৃতীয় স্থানের প্লে-অফ ও ফাইনাল আয়োজন করার দায়িত্ব পেয়েছে যুবভারতী ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাত্র ১২ ঘণ্টাতেই শেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কলকাতার সব সিজন টিকিট !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement