advertisement

জরিমানা করে রেকর্ড গড়লেন দুই রেল টিকিট পরীক্ষক !

Last Updated:

জরিমানায় রেলের আয় বাড়ানোয় ধরনী ধর দাস এবং পার্থ সাহাকে সংবর্ধনা দিয়েছে রেল।

#কলকাতা: জরিমানা নিয়ে রেকর্ড। ভারতীয় রেলের নর্থ-ইস্ট ফ্রন্টিয়র ডিভিশনের দুই টিকিট পরীক্ষক জরিমানা সংগ্রহ করে টাকা তুললেন ৯ কোটি ৬০ লক্ষ। নজরে ছিল বিনা টিকিটে রেলযাত্রা। সেই যাত্রীদের কাছ থেকেই এই বিপুল পরিমাণ টাকা তুলেছেন তাঁরা। জরিমানায় রেলের আয় বাড়ানোয় ধরনী ধর দাস এবং পার্থ সাহাকে সংবর্ধনা দিয়েছে রেল।
বেহাল আর্থিক অবস্থায় ধুঁকছে রেল। কিন্তু সেই রেলেরই দুই টিটিই জরিমানা করে গড়লেন নতুন রেকর্ড। বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে নয় কোটি ষাট লক্ষ টাকার জরিমানা নিয়ে, নজির গড়েছেন নর্থ ইস্ট-ফ্রন্টিয়র রেলের দুই টিটিই।
জরিমানায় রেকর্ড 
advertisement
-- গত আর্থিক বছরে ১৩৮০৯ জন বিনা টিকিটের যাত্রীর জরিমানা করেন টিটিই ধরনীধর দাস
advertisement
-- এক বছরে জরিমানায় ওঠে ১ কোটি ১৭ লক্ষ টাকা
-- ২০০৫ থেকে এই জরিমানায় উঠেছে ৯ কোটি ৬০ লক্ষ টাকা
-- আরেক টিটিই পার্থ সাহা জরিমানা করেন ৫৩৪৬ জন যাত্রীর
-- জরিমানায় ওঠে ৫০ লক্ষ ২৪ হাজার ৯০০ টাকা
রঙ্গিয়া ডিভিশনের টিকিট পরীক্ষক ধরনীধর দাস এবং পার্থ সাহাকে সংবর্ধনা জানিয়েছে রেল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জরিমানা করে রেকর্ড গড়লেন দুই রেল টিকিট পরীক্ষক !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement