Bangla news: আর্মেনিয়ান ঘাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধরা পড়ল ২ জন, কোথা থেকে এল এসব?
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ধৃত দু’জনের নামঅমিত সিং, ও অরুণ দাস৷ অমিত সিং-এর কাছ থেকে একটি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ এবং অরুণ দাস-এর কাছ থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কলকাতা: আর্মেনিয়ান ঘাট থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র৷ সেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে দু’জনকে৷ গতকাল, বুধবার রাতে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট এলাকা থেকে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে ওই দু’জনকে গ্রেফতার করেছে উত্তর বন্দর থানার পুলিশ।
advertisement
ধৃত দু’জনের নামঅমিত সিং, ও অরুণ দাস৷ অমিত সিং-এর কাছ থেকে একটি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ এবং অরুণ দাস-এর কাছ থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
এই ঘটনায় উত্তর বন্দর থানায় ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। কোথা থেকে তাদের কাছে আগ্নেয়াস্ত্রসহ এলো তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
Location :
West Bengal
First Published :
Jul 31, 2025 1:39 PM IST










