advertisement

Anandapur Dead Body Recovery: স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ, আনন্দপুরের খালে উদ্ধার তরুণ-তরুণীর দেহ! মৃত্যু ঘিরে রহস্য

Last Updated:

এক প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে পুলিশকে জানান, আনন্দপুরের চেলা মন্দিরের কাছে খালের কাছেই রাস্তার উপরে ওই তরুণীর সঙ্গে এক তরুণকে স্কুটিতে চেপে আসতে দেখেন তিনি৷

আনন্দপুরে খালের কাছে এই জায়গা থেকেই উদ্ধার হয় স্কুটি এবং একটি মোবাইল ফোন৷
আনন্দপুরে খালের কাছে এই জায়গা থেকেই উদ্ধার হয় স্কুটি এবং একটি মোবাইল ফোন৷
আনন্দপুরের খাল থেকে উদ্ধার হল এক তরুণী এবং এক যুবকের দেহ৷ গতকাল সন্ধ্যা থেকেই ওই তরুণী এবং তাঁর প্রেমিকের দেহ৷
গতকাল সন্ধ্যায় নতুন কেনা স্কুটি চালানো শিখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রনিতা বৈদ্য নামে ওই তরুণী৷ এর পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি৷
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ আনন্দপুর থানায় খবর আসে, এক তরুণ এবং তরুণীকে স্থানীয় খালে ঝাঁপ দিতে দেখা গিয়েছে৷ এর পরই ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দু জনের খোঁজ শুরু করে পুলিশ৷
advertisement
advertisement
এক প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে পুলিশকে জানান, আনন্দপুরের চেলা মন্দিরের কাছে খালের কাছেই রাস্তার উপরে ওই তরুণীর সঙ্গে এক তরুণকে স্কুটিতে চেপে আসতে দেখেন তিনি৷ দু জনের মধ্যে প্রবল বচসা চলছিল৷ এর পর ওই খালের উপরে একটি লোহার সেতুর কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই স্কুটি থেকে নেমে খালের দিকে এগিয়ে যান ওই তরুণী৷ তরুণীর পিছনে ছুটে যেতে দেখা যায় ওই তরুণকেও৷ এর পর প্রথমে তরুণী এবং তাঁর পিছন পিছন ওই তরুণ খালে ঝাঁপ দেন৷ ঘটনাস্থলের কাছে একটি সিসিটিভি ফুটেজেও এই বয়ানের মিল পায় পুলিশ৷ খালের কাছেই উদ্ধার হয় তরুণীর স্কুটিটি৷ ঘটনাস্থল থেকে মিলেছে একটি মোবাইল ফোনও৷
advertisement
এ দিন সকাল থেকেই খালে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ৷ আনা হয় পুলিশ কুকুরও৷ শেষ পর্যন্ত দুপুর তিনটের কিছু পর খাল থেকে রোহিত আগরওয়াল নামে নিখোঁজ তরুণের দেহ উদ্ধার হয়৷ যুবকের দেহ যেখানে উদ্ধার হয়, তার থেকে কয়েকশো মিটার দূরে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয় তরুণীর দেহও৷
জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি পঞ্চান্ন গ্রামে৷ নিহত তরুণের বাড়ি উত্তর পঞ্চান্নগ্রামে৷ নিহত তরুণীর পরিবারের দাবি, ওই তরুণীর সঙ্গে রোহিতের বন্ধুত্বের সম্পর্ক ছিল৷ যদিও স্থানীয়দের একাংশের দাবি, গত এক বছর ধরে দু জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ তরুণী নিজেই খালে ঝাঁপ দিয়েছেন এবং তাঁকে বাঁচাতে গিয়েই যুবকও ডুবে গেলেন কি না, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anandapur Dead Body Recovery: স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ, আনন্দপুরের খালে উদ্ধার তরুণ-তরুণীর দেহ! মৃত্যু ঘিরে রহস্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement