advertisement

বন্ধ হল উল্টোডাঙা উড়ালপুল, ব্যাপক যানজটে নাজেহাল অফিস ফেরত মানুষ

Last Updated:
#কলকাতা: উল্টোডাঙা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ার ফলে বন্ধ হয়েছে উল্টোডাঙা চত্বর৷ উড়ালপুলের দু’দিকেই যান চলাচল বন্ধ করা হয়েছে৷ এর প্রভাব পড়েছে আশেপাশের রাস্তায়৷ আগামী ৩ দিন বন্ধ থাকবে উড়ালপুল৷
উল্টোডাঙা উড়ালপুলের ঘটনার ফলে কাঁকুড়গাছি, মানিকতলা, বেঙ্গল কেমিক্যালস সহ উল্টোডাঙ্গা দিক থেকে যাওয়ার সব রাস্তায় গাড়ির গতি স্লথ হয়েছে৷ অন্যদিকে শ্যামবাজারের দিকে যাওয়ার সব রাস্তায় তীব্র যানজট৷ এরফলে সল্টলেক থেকে অফিস ফেরত মানুষ পড়ছেন সমস্যায়৷
advertisement
advertisement
মা উড়ালপুল পর্যন্ত প্রায় ছাড়িয়ে গিয়েছে যানজট৷ একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়েছে৷ ট্র্যাফিক পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে একের পর এক গাড়ি পার করানোর চেষ্টা চালাচ্ছে৷ কলকাতা পুলিশ এবং বিধান নগর পুলিশের পক্ষ থেকে সমস্ত গাড়ি চিংড়িঘাটার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷  নিউ টাউন বিশ্ব বাংলা সরণী হয়ে যারা এয়ারপোর্টের দিকে যাবেন তারাও সমস্যায় পড়ছেন৷ যান নিয়ন্ত্রণের জেরে তীব্র যানজট হচ্ছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বন্ধ হল উল্টোডাঙা উড়ালপুল, ব্যাপক যানজটে নাজেহাল অফিস ফেরত মানুষ
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement