advertisement

ডিগ্রি নয়, চাকরির ইন্টারভিউতে প্রশ্ন করা হতো আমার স্তন নিয়ে

Last Updated:

এমনকী, প্রয়োজনে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও লিখেছিলেন চিঠিতে ।

#কলকাতা: বাবা, মা নাম রেখেছিলেন হিরণ্ময় দে । তবে এখন তিনি স্বেচ্ছায় সুচিত্রা দে । উচ্চশিক্ষা, সমাজের চোখরাঙানি উপেক্ষা করে নিজের পছন্দ মতো জীবন বেছে নেওয়ার পরেও আজও তাঁকে হেনস্থা হতে হয় পদে পদেই । স্কুলের চাকরিতে আবেদন করেও ইন্টারভিউ বোর্ডে সম্মুখীন হতে হয় তাঁর স্তন ও যৌনাঙ্গ সম্পর্কিত প্রশ্নে । নিউজ 18-কে ট্রান্সজেন্ডার সুচিত্রা শোনালেন নিজের গল্প ।
ইংরেজি ও ভূগোলে জোড়া মাস্টার্স ডিগ্রি রয়েছে আমার । রয়েছে বি.এড ডিগ্রিও । এই প্রোফাইল নিয়েও যখনই কোনও ইন্টারভিউতে যাই আমার ডিগ্রির বদলে আমার ব্যক্তিগত পছন্দ নিয়েই অস্বস্তিকর প্রশ্ন করা হয় । এমনকী একটি নামী স্কুলের প্রিন্সিপাল আমাকে এও জিজ্ঞেস করেছিলেন আমার স্তন আসল কিনা, মা হতে পারবো কিনা বা সন্তানকে স্তন্যপান করাতে পারবো কিনা, জানান সুচিত্রা ।
advertisement
২০১৭ সালে সেক্স-রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করিয়েছেন সুচিত্রা । বারবার হেনস্থার শিকার হয়ে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি । ২০১৪ সালে নিয়ে শীর্ষ আদালত ট্রান্সজেন্ডারদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়ার পরেও, কর্মক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কীভাবে তাঁকে পদে পদে হেনস্থা হতে হয় সে কথা লিখে জানিয়েছেন সুচিত্রা । এমনকী, প্রয়োজনে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও লিখেছিলেন চিঠিতে ।
advertisement
advertisement
পরে পশ্চিমবঙ্গ ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের পরামর্শে আইনি অভিযোগও জানিয়েছিলেন সুচিত্রা । যে চারটি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার মধ্যে দুটি স্কুলের প্রিন্সিপাল অভিযোগ অস্বীকার করেছেন । বাকি দুটি স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি নিউজ 18 ।
advertisement
ইনপুট: সুজিত নাথ, প্রেমা রাজারাম
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিগ্রি নয়, চাকরির ইন্টারভিউতে প্রশ্ন করা হতো আমার স্তন নিয়ে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement