WB Police News: লোকসভা ভোটের আগেই ফের পুলিশে বড় রদবদল, বদলি হলেন দমকলের ডিজি
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Teesta Barman
Last Updated:
WB Police News: পুলিশে রদবদলের পাশাপাশি জিটিএ-র সচিবও বদল করা হল। স্বাস্থ্য দফতর সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারির পদে থাকা সৌম্য পুরকায়ত হলেন প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ।
কলকাতা: লোকসভা ভোটের আগেই পুলিশে বড় রদবদল করল নবান্ন। পুলিশের রদবদলের পাশাপাশি দমকলের ডিজিকেও বদলি করা হল। দমকলে ডিজি হিসেবে রণবীর কুমারকে বদলি করা হল। তাঁর জায়গায় সঞ্জয় মুখোপাধ্যায়কে দমকল দফতরের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হল।
এদিনই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি এক ধাক্কায় ৭৯ জন পুলিশ অফিসারকে রদবদল করল নবান্ন। যাঁদের মধ্যে রয়েছেন একাধিক আইপিএস, রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও। মূলত অ্যাডিশনাল এসপি ও এসডিপিও স্তরে একাধিক রদবদল করা হয়েছে।
আরও পড়ুন: মাতৃহারা সায়নী ঘোষ, হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ অভিনেত্রীর মায়ের, শোকস্তব্ধ তৃণমূলের যুব সভানেত্রী
advertisement
advertisement
তবে এর মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ বদলি বসিরহাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি। তাঁকে বদলি করে বারুইপুর পুলিশ জেলায় পাঠানো হয়েছে। অন্যদিকে বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ কে অ্যাডিশনাল এসপি বসিরহাট পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সন্দেশখালি ঘটনার জন্যই কি এই বদল? তা এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও শুরু হয়েছে জল্পনা। যদিও পুলিশের তরফে দাবি, এটি একটি রুটিন বদলি। এর আগেও এসপি স্তরে বড় রদবদল করেছিল নবান্ন। মূলত লোকসভা ভোটকে মাথায় রেখেই একাধিক এসপিকে রদ বদল করা হয়েছিল গত বছরের শেষের দিকেই। আর এবার এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি স্তরে বড় রদবদল করা হল।
advertisement
তবে শুধু পুলিশের রদ বদল নয়, প্রশাসনিক স্তরেও একাধিক রদবদল করা হয়েছে। জিটি-এর সচিব পদ থেকে দার্জিলিংয়ের জেলাশাসককে সরানো হয়েছে। তার জায়গায় স্বাস্থ্য দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারির দায়িত্ব থাকা সৌম্য পুরোকায়তকে দায়িত্ব দেওয়া হয়েছে জিটি-এর সচিব হিসেবে। এছাড়াও জগদীশ প্রসাদ মিনাকে রাজ্যের কর্মী বর্গ ও প্রশিক্ষণ দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রোশনি সেনকে ক্রেতা ও সুরক্ষা দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশিকা এদিন জারি করেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর আইএএস ও আইপিএস স্তরে আরও বেশ কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2024 10:59 PM IST









