advertisement

Traffic Police: ফের বেদম মারধর, গুরুতর আহত ট্রাফিক পুলিশ, ভর্তি হাসপাতালে

Last Updated:

Traffic Police: শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ। মালঞ্চের সামনে এক ট্রাফিক বিভাগের ইন্সপেক্টরকে ধরে মারধরের অভিযোগ।

গুরুতর আহত ট্রাফিক পুলিশ
গুরুতর আহত ট্রাফিক পুলিশ
কলকাতা, বিবেক দাস: শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ। মালঞ্চের সামনে এক ট্রাফিক বিভাগের ইন্সপেক্টরকে ধরে মারধরের অভিযোগ। আক্রান্ত ইন্সপেক্টর এর নাম অমিত সাউ। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
সূত্রের খবর, স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছিল সেই গন্ডগোল থামাতে গিয়ে গুরুতর আক্রান্ত হন তিনি। মারাত্মক চোট পেয়েছেন ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর৷ বর্তমানে এসএসকেএম-এর ট্রমা বিভাগে ভর্তি রয়েছেন আহত ইন্সপেক্টর৷ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি৷
advertisement
advertisement
আহত ইন্সপেক্টর-এর চিকিৎসা চলছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার নিগ্রহের শিকার হয়েছেন ট্রাফিক পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Traffic Police: ফের বেদম মারধর, গুরুতর আহত ট্রাফিক পুলিশ, ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement