advertisement

TMC on Governor: নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে? দলীয় মুখপত্রে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস

Last Updated:

TMC to move motion in Parliament against Bengal governor: রাজ্যপালের বিরুদ্ধে সংসদেও স্বতন্ত্রতা প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস। 

ফের সরকারের ভূমিকায় সরব রাজ্যপাল
ফের সরকারের ভূমিকায় সরব রাজ্যপাল
কলকাতা: দলীয় মুখপত্রে রাজ্যপালকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেস বার্তা দিয়েছে, 'আপনি কে?'। দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’য় সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সেখানেই এটি উল্লেখ করা হয়েছে (TMC on Governor)।
জাগো বাংলায় লেখা হয়েছে, ‘‘স্বাধীনতার পর বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন, বিতর্কে জড়িয়েছেন। কিন্তু তারা কখনওই সাংবিধানিক গন্ডি লঙ্ঘন করেননি। ভুলেও যাননি তাঁদের পদটা আসলে আলঙ্কারিক। তাঁরা সাংবিধানিকভাবে শীর্ষে থাকলেও আসলে ক্ষমতা কিন্তু রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই ৷ তাঁদের সিদ্ধান্তকে তিনি সাংবিধানিক রূপ দেন। কিন্তু রাজ্যের বর্তমান রাজ্যপাল মনে করেন, তিনিই বোধহয় রাজ্যের শেষ কথা। আইনজীবী বলে কথায় কথায় সংবিধানের ধারা উল্লেখ করেন। কিন্তু কখনওই বলেন না ১৯৪৯ সালে লেখা সংবিধানের ১৬৩ ধারায় ঠিক কী বলা রয়েছে। আসলে এই রাজ্যপাল পদটি অটুট রাখা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই পদটি রাজনীতিবিদদের রিটায়ারমেন্টে বেনিফিট (TMC to move motion in Parliament against Bengal governor)।
advertisement
advertisement
দলীয় মুখপত্রে রাজ্যপালকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের বার্তা দলীয় মুখপত্রে রাজ্যপালকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের বার্তা
সাধারণভাবে কেউই নির্বাচিত সরকারের সাথে কেউই সংঘর্ষে যেতে চান না। কিন্তু বিজেপির প্রাক্তন এই মন্ত্রী আসলে বাংলা সরকারকে ব্যতিব্যস্ত করার হোমওয়ার্ক নিয়ে এসেছেন অমিত শাহদের কাছ থেকে ৷ ভুলে যান মানুষের কাছে জবাবদিহি তাঁকে করতে হবে না, করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের৷ যদি তাঁরা ভুলও করেন জনগণ তাঁদের শিক্ষা দেবেন৷ নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’’
advertisement
প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে এবার পাল্টা প্রত্যাঘাতের পথে তৃণমূল কংগ্রেস ৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী বাজেট অধিবেশনেই সংসদের রাজ্যপালকে অপসারণের দাবিতে প্রস্তাব আনতে পারেন তৃণমূল সাংসদরা ৷ তার জন্য সংসদের তৃণমূলের তরফে স্বতন্ত্র প্রস্তাব আনা হতে পারে৷ গতকাল, বৃহস্পতিবারই কালীঘাটে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আগামী বাজেট অধিবেশনে দলীয় সাংসদদের ভূমিকা কী হবে, তা ঠিক করে দেওয়া ৷ সেই বৈঠকেই রাজ্যপালের ভূমিকা নিয়ে আলোচনা হয় ৷ সেখানেই সিদ্ধান্ত হয়েছে, এবার রাজ্যপালকে অপসারণের দাবিতে সংসদে সক্রিয় হবেন দলের সাংসদরা ৷
advertisement
সংসদের কার্যবিধি অনুযায়ী, রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থাকা কারও ত্রুটি বা গাফিলতির বিরুদ্ধে এই স্বতন্ত্র প্রস্তাব আনা যায়৷ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে এবার সম্ভবত সেই পথই নেওয়া হবে তৃণমূলের পক্ষ থেকে ৷
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC on Governor: নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে? দলীয় মুখপত্রে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
Supreme Court on Kaliachak Incident: আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
  • আরও বিপাকে মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রী হিসেবে ধৃত আইনজীবী এবং মিম নেতা মোফাক্কেরুল ইসলাম৷ মোফেক্কারুল সহ ঘটনার মূল চক্রী হিসেবে ধৃত দু জনকেই এনআইএ-এর হাতে তুলে দিতে বলল সুপ্রিম কোর্ট৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement