advertisement

Sukhendu Sekhar Roy: 'জাগো বাংলা'-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায়! কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল সাংসদ?

Last Updated:

Sukhendu Sekhar Roy: জাগো বাংলার সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূল রাজ্যসভার সাংসদ এই পদে ছিলেন ২০২২ সাল থেকে। ২০০৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পথচলা শুরু হয়েছিল ‘জাগো বাংলা’-র।

সুখেন্দুশেখর রায়
সুখেন্দুশেখর রায়
কলকাতাঃ জাগো বাংলার সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূল রাজ্যসভার সাংসদ এই পদে ছিলেন ২০২২ সাল থেকে। ২০০৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পথচলা শুরু হয়েছিল ‘জাগো বাংলা’-র। প্রথমে সম্পাদক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে এই পত্রিকার সম্পাদক হন দলের তরফে পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই সম্পাদক হন সুখেন্দু শেখর রায়।
advertisement
সূত্রের খবর, সোমবার রাতে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক পদ থেকে ইস্তফা দেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি রাতেই ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর। তবে তা গৃহীত হয়েছে কি না, সে বিষয়টি এখনও জানা যায়নি। এই বিষয় নিয়ে সুখেন্দুশেখর নিজেও কিছু জানেন না বলে জানা গেছে। প্রথম থেকেই আরজি কর কাণ্ড নিয়ে সরব ছিলেন তৃণমূল সাংসদ। সঠিক বিচারের দাবিতে, তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠিও লিখেছিলেন। যে কারণে দলের অন্দরে তাঁর নামের সঙ্গে জুড়েছে ‘বিদ্রোহী’ বিশেষণও।
advertisement
আরও পড়ুনঃ কেজি কেজি কমবে ওজন…! খাওয়া শুরু করুন এই ‘ম‍্যাজিক’ সবজি! হু হু করে নামবে সুগার লেভেল! গলবে মেদ!
গতকাল, সোমবার মধ্যরাতে এক্স পেজে সুখেন্দু লিখেছেন, “আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাত পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।” তারপরেই তিনি ইস্তফার কথা ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukhendu Sekhar Roy: 'জাগো বাংলা'-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায়! কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল সাংসদ?
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement