advertisement

LPG Crisis: চারদিকে গ্যাসের আকাল, খুব কম গ্যাস খরচে এইসব রান্না করে দেখুন, গ্যাস-ও বাঁচবে, স্বাদও জিভে লেগে থাকবে

Last Updated:
মধ্যপ্রাভছে যুদ্ধের জেরে অমিল গ্যাস সিলিন্ডার! কাজেই এখন কষিয়ে, রসিয়ে রান্নার অবকাশ নেই। ঝটপট রান্না সারতে হবে! এদিকে স্বাদ কমলেও হবে না! রইল কিছু রান্নার হদিশ, বানাতে কম গ্যাস লাগবে অথচ এক পদেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে
1/5
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গ্যাস সংকট! চারদিকে জ্বালানির হাহাকর! গ্যাসের আকালে হেঁশেলের মেনু বদলেছে! কম গ্যাস খরচ করে কী কী রান্না করবেন?রইল কিছু টিপস।

2/5
এই তালিকায় প্রথমেই রয়েছে মুরগির পাতলা ঝোল। বেশি মশলা বা ভাজার বালাই না থাকায় এটি কম সময়ে রান্না করা যায়। একইভাবে পনিরের রসা বা হালকা ঝোলও দ্রুত তৈরি হয়।

3/5
ডালের মধ্যে মুগ ডাল বা মুসুর ডাল খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যায়, তাই এগুলো গ্যাস সাশ্রয়ের জন্য ভাল বিকল্প। সবজির মধ্যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, লাউ সেদ্ধও খুব কম সময়ে রান্না করা যায়। এছাড়া ছোট মাছের বাটি চচ্চড়িও তুলনামূলক কম গ্যাস খরচে তৈরি করা যায়।

4/5
যাঁরা বাঙালি রান্না খেতে চান, তাঁরা সর্ষে বা পোস্ত দিয়ে যে-কোনও পদ বানাতে পারেন। যেমন সর্ষে আলু, সর্ষে ডিম বা পোস্ত আলু। এগুলি খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না। এছাড়াও ধনে বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে বিভিন্ন পদ, শাকভাজা বা শাকের তরকারি, করলা ভাজা, আলু ভাজা, ঝিঙে চচ্চড়ি, পটল ভাজা—এই ধরনের পদও কম গ্যাসে সহজেই রান্না করা যায়।

5/5
খাবারের শেষে মিষ্টি খেতে চাইলে খুব সহজেই বানানো যায় সিমাই পায়েস বা সাগু পায়েস। এগুলোও তুলনামূলক কম সময়েই তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, বেশি ভাজাভুজি, দীর্ঘক্ষণ সেদ্ধ বা জটিল রান্না এড়িয়ে সহজ ও দ্রুত রান্না বেছে নিলে অনেকটাই গ্যাস সাশ্রয় করা যায়।