দেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও পুঁজিবাজার নিয়ে আলোচনা, কলকাতায় আয়োজিত ক্যাপিটাল কনক্লেভ ২০২৬
- Published by:Pooja Basu
Last Updated:
ক্যাপিটাল কনক্লেভের আহ্বায়ক ইমন কল্যাণ ঘোষ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে স্থিতিশীল অর্থনৈতিক নীতি, পুঁজি গঠন বিনিয়োগকারীদের আস্থার গুরুত্ব তুলে ধরেন।
কলকাতা: বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে ক্যাপিটাল কনক্লেভ দেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও পুঁজিবাজার নিয়ে আলোচনার উদ্দেশ্যে নীতিনির্ধারক, বাজার অংশগ্রহণকারী এবং শিল্পপতিদের একত্রিত করার লক্ষ্যে আয়োজিত হল ক্যাপিটাল কনক্লেভ ২০২৬। কলকাতায় কনক্লেভের উদ্দেশ্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পথ, পুঁজির বাজার, বিনিয়োগের সুযোগ, এমএসএমই অর্থায়ন এবং আর্থিক ব্যবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান ভূমিকা মত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। ক্যাপিটাল কনক্লেভের আহ্বায়ক ইমন কল্যাণ ঘোষ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে স্থিতিশীল অর্থনৈতিক নীতি, পুঁজি গঠন বিনিয়োগকারীদের আস্থার গুরুত্ব তুলে ধরেন।
কনক্লেভে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, বাজার বিশেষজ্ঞ এবং কর্পোরেট নেতারাও বক্তব্য পেশ করেন। আলোচনায় অংশগ্রহণ করেন সদস্য ড: বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ড: জন ব্রিট্টাস, ফার্স্ট গ্লোবাল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন দেবিনা মেহরা ,টিজিআই এসএমই দ্য ক্যাপিটাল অ্যাডভাইজার্স এলএলপি -এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক অজয় ঠাকুর রাশ্মি গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সজ্জন কুমার পাতওয়ারি ,ইন্ডিট্রেড দ্য ক্যাপিটাল গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এসবিআই মিউচুয়াল ফান্ড-এর ন্যাশনাল হেড – রিটেইল ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যালায়েন্সেস গৌরব ধর্মারহা সহ আরও অনেকে।
advertisement
advertisement
কনক্লেভের বিভিন্ন অধিবেশনে ভারতের পুঁজিবাজারের বিকাশ, খুচরা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ, এমএসএমই-দের পুঁজি প্রাপ্তির সুযোগ, বৈশ্বিক বিনিয়োগ প্রবণতা এবং টেকসই অর্থনৈতিক সম্প্রসারণে নীতির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বিনিয়োগকারী, ব্যাংকাররাও অংশগ্রহণ করেন। বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতিতে দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে নীতি নির্ধারণ এবং পুঁজি বণ্টন নিয়ে ফলপ্রসূ আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে এই কনক্লেভ কাজ করবে বলে আশা প্রকাশ করলেন অংশগ্রহণকারীরা।

advertisement
ক্যাপিটাল কনক্লেভ ম্যাগাজিন প্রকাশ করা হয়, যেখানে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ এবং শিল্পনেতাদের লেখা প্রবন্ধ ও বিশ্লেষণের মাধ্যমে ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 2:34 PM IST










