advertisement

লক্ষ্য পুরভোট, সব জেলা সভাপতিদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক মমতার

Last Updated:

২১-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালের লড়াই। কী হবে দলের রণকৌশল?

#কলকাতা: সামনেই রাজ্যের একাধিক পুর সভায় ভোট। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালের লড়াই। কী হবে দলের রণকৌশল? আজ তৃণমূল ভবনে বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন সব জেলা সভাপতিরা।
এই বৈঠকের গুরুত্ব এতটাই যে বৃহস্পতিবার উত্তর কন্যায় উত্তরবঙ্গের জেলা সভপতিদের অনেকেই ব্যাক্তিগত আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বৈঠকে থাকতে নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে কলকাতা, হাওড়ায় পুরভোট। একসঙ্গে আরও ৯৩টি পুরসভার ভোট রয়েছে। সময়সীমা পেড়িয়ে গেলেও ভোট হয়নি এমন প্রায় ১৭টি পুরসভার ভোটও রয়েছে। সব মিলিয়ে ২০২১ সালে রাজ্য বিধানসভা ভোটের আগে এ হল সেমি ফাইনাল।
advertisement
প্রত্যেক পুরসভা ধরে ধরে রিপোর্ট বানানো হয়েছে দলে। শাসক শিবিরে চর্চা, সারা রাজ্যে দিদিকে বলো অভিযানে কোন জনপ্রতিনিধি কেমন কাজ করেছেন তার ভিত্তিতে রিপোর্ট বানান হয়েছে। পাশাপাশি পরিষেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে পুরপ্রতিনিধিদের কার কী ভুমিকা, তা নিয়ে বিলক্ষন নজর রাখছে দল। এমন পরিস্থিতিতে বছরের শুরুতেই দলীয় জেলা সভাপতিদের বিশেষ এই বৈঠকে দলনেত্রী কী বলবেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। প্রসংগত শুক্রবারই উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের দাবি টিএমসি ভবনের এই বৈঠক থেকেই পুরসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য পুরভোট, সব জেলা সভাপতিদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক মমতার
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement