Mamata Banerjee: জাতীয় সঙ্গীতের অবমাননা? এবার বিজেপির বিরুদ্ধে 'বড়' অভিযোগ আনল তৃণমূল
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
Mamata Banerjee: আচমকা বিধানসভায় ঢুকে পড়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জানাল তৃণমূলের পরিষদীয় দল।১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল। বক্তব্য রাখার পরে মমতা দলের বিধায়কদের জাতীয় সঙ্গীত গেয়ে ধরনা শেষ করতে বলেন৷ কিন্তু জাতীয় সঙ্গীত চলার সময়ও বিজেপি বিধায়করা চোর চোর স্লোগান দেয় বলে অভিযোগ তৃণমূলের৷ এতেই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা চত্বরে তৃণমূলের ধরনা চলাকালীনই চরম উত্তেজনা শুরু হয়৷ আচমকা বিধানসভায় ঢুকে পড়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা শুভেন্দু সহ বিজেপি নেতাদের উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করাও৷
advertisement
advertisement
দু’ পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা ছড়ায় বিধানসভার মধ্যে৷ মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল বিধায়করা যে জায়গায় ধরনা দিচ্ছিলেন তার কাছেই দিকে পাল্টা অবস্থান বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভার মধ্যেই তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত লালবাজারের বিশাল বাহিনী বিধানসভায় যায়৷
তবে আইনের কোন ধারায় জাতীয় সঙ্গীতেের এই অবমাননা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2023 8:51 PM IST









