advertisement

বিজেপি জিতেছে বলে রটানো হচ্ছে, এই সুযোগে ইভিএম বদলে দিতে পারে: মমতা

Last Updated:

West Bengal 2019 Opinion Poll/Exit Poll: তৃণমূলনেত্রী বলেন, 'চন্দ্রবাবু নায়ডু-সহ অন্যদের সঙ্গে কথা হয়েছে৷ গণনার আগে ইভিএম কারচুপির ষড়যন্ত্র করেছে বিজেপি৷ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করেছে৷ কমিশনও বিজেপির-র হয়ে কাজ করেছে৷'

#কলকাতা: বুথ ফেরত সমীক্ষাকে পরিকল্পনামাফিক বলে অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ News18Bangla-কে ফোনে মমতা জানালেন, বিজেপি জিতছে বলে রটানো হচ্ছে৷ এই সুযোগে ইভিএম বদলে দেওয়ার চক্রান্ত হচ্ছে৷
তিনি বলেন, 'ইভিএম ঠিকঠাক থাকলে মানুষের রায় তাতে প্রতিফলিত হবে৷ এই এগজিট পোল মানি না৷ কেউই এ সব সমীক্ষা মানতে পারছে না৷ সমীক্ষার এই আভাস মিলবে না৷ এই সমীক্ষা মিলে গেলে গণতন্ত্র থাকবে না৷ ন্যাশনাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে৷ গণনার আগে ইভিএম কারচুপির ষড়যন্ত্র বিজেপি-র৷'
তৃণমূলনেত্রী বলেন, 'চন্দ্রবাবু নায়ডু-সহ অন্যদের সঙ্গে কথা হয়েছে৷ গণনার আগে ইভিএম কারচুপির ষড়যন্ত্র করেছে বিজেপি৷ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করেছে৷ কমিশনও বিজেপির-র হয়ে কাজ করেছে৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি জিতেছে বলে রটানো হচ্ছে, এই সুযোগে ইভিএম বদলে দিতে পারে: মমতা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement