advertisement

হিন্দের পর কোয়েস্ট মল !‘The Accidental Prime Minister’ ছবি চলাকালীন হামলা কংগ্রেস সমর্থকদের

Last Updated:
#কলকাতা: ‘The Accidental Prime Minister’ ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বায়োপিক ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ৷ যে ছবি মুক্তি নিয়েই একসময় সংশয় দেখা গিয়েছিল ৷ শেষপর্যন্ত ছবি মুক্তি পেয়েছে ঠিকই ৷ কিন্তু এই ছবি ঘিরেই অশান্তি চরমে কলকাতার বিভিন্ন হলে ৷
গতকালই ওয়েলিংটনে হিন্দ আইনক্সে সিনেমা চলকালীন বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা ৷ হিন্দ আইনক্সের পর এবার পার্কসার্কাসের কোয়েস্ট মল। ছবির প্রদর্শন চলাকালীন হলে ঢুকে তাণ্ডব চালাল কংগ্রেস কর্মী-সমথর্কেরা ৷ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement
advertisement
শুক্রবার রাতে হামলা চালান হয় ৷ ছিঁড়ে দেওয়া হয় পেক্ষাগৃহের পর্দা ৷ নিরাপত্তারক্ষীরা তাদের হল ছেড়ে যাওয়ার অনুরোধ করতে থাকেন বারবার ৷ কিন্তু সেই সমস্ত বিষয় কানে তুলতে নারাজ ছিল বিক্ষোভকারীরা ৷ উল্টে হলের ভিতর রীতিমত তাণ্ডব চালাতে থাকে তারা ৷ শেষপর্যন্ত দর্শকদের হল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় বিক্ষোভকারীরা ৷
advertisement
অভিযোগ, কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে হামলা চালায় কংগ্রেস কর্মী সমর্থকেরা ৷ যদিও দলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে খবর ৷
প্রসঙ্গত, হামলার জেরে ‘The Accidental Prime Minister’-র সমস্ত শো বাতিল করল কোয়েস্ট মল কর্তৃপক্ষ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হিন্দের পর কোয়েস্ট মল !‘The Accidental Prime Minister’ ছবি চলাকালীন হামলা কংগ্রেস সমর্থকদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement