advertisement

Tapas Roy: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়! কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, সিদ্ধান্ত প্রায় পাকা

Last Updated:

Tapas Roy: মঙ্গলবারই তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন সজল ঘোষ। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা।

আজই বিজেপিতে তাপস রায়
আজই বিজেপিতে তাপস রায়
কলকাতা: ইডি হানার পর দল তাঁর পাশে দাঁড়ায়নি বলে যে অভিযোগ তুলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায়, তা উড়িয়েও দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ বরং ভাল কোনও প্রস্তাব পেয়েই তাপস রায় দল ছেড়েছেন বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন৷ সেই প্রস্তাবের কথাই কার্যত ফলে যেতে চলেছে বুধবার। কারণ আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। বিজেপি নেতা সজল ঘোষ ও তমোঘ্ন যাবেন তাপস রায়ের সাথেই। বিজেপি সূত্রের খবর, বিকেল পাঁচটায় বিজেপিতে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই বিজেপি নেতা অমিত মালব্যর সঙ্গে ফোনে কথা হয়েছে তাপস রায়ের।
প্রসঙ্গত, মঙ্গলবারই তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন সজল ঘোষ। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। বেরিয়ে তাপস রায়কে নিজের গুরু বলে দাবি করে শুভেচ্ছা জানান সজল। স্বাভাবিকভাবেই গোটা বিষয় ঘিরে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে। সোমবারই বিধায়ক ও তৃণমূলের সমস্ত পদ ছেড়েছেন তাপস রায়। শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দেওয়াই শুধু নয়, উত্তর কলকাতার বিজেপি প্রার্থীও হতে পারেন তাপস।
advertisement
advertisement
উল্লেখ্য, তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করার পাশাপাশি বরানগরের বিধায়কের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তাপস রায়৷ তার পরই দলের বিরুদ্ধে সরব হয়ে তাপস রায় অভিযোগ করেন, গত ১২ জানুয়ারি ইডি তাঁর বাড়িতে হানা দেওয়ার পরেও দলীয় নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াননি৷ এমন কি, তাপসের গুরুতর অভিযোগ, তাঁর বাড়িতে ইডি হানার পিছনেও রয়েছে দলেরই একাংশ৷
advertisement
যদিও তাপস রায়ের এই বক্তব্য মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ দলের পক্ষ থেকে প্রথমে বিবৃতি দিয়ে বলা হয়, তাপস রায়ের বাড়িতে ইডি হানার পর তাঁর ফোন ইডি বাজেয়াপ্ত করেছিল৷ দিন দুয়েক পরে ফোন দুটি চালু হলে দলের পক্ষ থেকে তাপস রায়ের সঙ্গে যোগাযোগও করা হয়৷ কিন্তু তখনই তাপসের কথায় দলীয় নেতৃত্ব বুঝে গিয়েছিল যে কোনও রকম চাপে পড়েই তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷ এর পর দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, উনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন৷ এখন হঠাৎ একটি মতাদর্শ ছেড়ে তিনি অন্য মতাদর্শের দিকে পা বাড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে৷ বাড়িতে ইডি হানার পরেই তিনি তাপস রায় এসব বলছেন কেন? এবং যা যা বলছেন সবই মিথ্যে৷ নিশ্চয়ই ভয় পেয়ে অথবা অন্য ভাল প্রস্তাব পেয়েছেন৷ দল ছাড়ার সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন৷ বিধানসভা এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, বলেই এসেছিলেন আর আসবেন না৷ এবার সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়! কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, সিদ্ধান্ত প্রায় পাকা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement