কল্যাণ চৌবের জায়গায় বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমঘ্ন ঘোষ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন কল্যাণ চৌবে। ফুটবল প্রশাসকের পাশাপাশি বিজেপির সাংগঠনিক কাজকর্ম চালাতে সময় না পাওয়ার জন্যই কল্যাণের পরিবর্তে তমঘ্নকে উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি করা হল।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি বদল। কল্যাণ চৌবের জায়গায় বিজেপি-র উত্তর কলকাতা জেলা সভাপতি হলেন তমঘ্ন ঘোষ ৷
সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন কল্যাণ চৌবে। ফুটবল প্রশাসকের পাশাপাশি বিজেপির সাংগঠনিক কাজকর্ম চালাতে সময় না পাওয়ার জন্যই কল্যাণের পরিবর্তে তমঘ্নকে উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি করা হল। উত্তর কলকাতার প্রাক্তন সভাপতি কল্যাণকে রাজ্য বিজেপির স্পেশ্যাল ইনভাইটি করা হল।
advertisement
advertisement
উত্তর কলকাতা জেলা তৃণমূলের নেতা বাবা। ছেলে একই জেলার বিজেপির সভাপতি নির্বাচিত হলেন। বাবা তপন ঘোষ বর্তমানে উত্তর কলকাতার তৃণমূলের নেতা। তাঁর ছেলে তমোঘ্ন ঘোষকে কল্যাণ চৌবের পরিবর্তে উত্তর কলকাতার বিজেপির নতুন সভাপতি মনোনীত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিগত বেশ কিছু নির্বাচনে একই বাড়ি থেকে ভিন্ন দলের প্রার্থী হওয়ার নজির অনেক রয়েছে। পরিবারের কেউ শাসক দল আবার কেউ বা বিরোধী শিবিরের প্রার্থী হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে রাজ্যের একই সাংগঠনিক জেলার সভাপতি যুযুধান তৃণমূল আর বিজেপি দলের সভাপতি বাবা-ছেলে নজিরবিহীন।
Location :
First Published :
Oct 11, 2022 9:30 AM IST










