Suvendu Adhikari: 'হলিডে' নয়, ভোটের দিন 'বিপ্লব' করতে চান শুভেন্দু! বাংলা জয় নাকি বিপর্যয়, অঙ্কেই আশঙ্কা বিরোধী দলনেতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari: প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবি, 'ভোটের দিন ছুটি পালন করবেন না'।
কলকাতা: ভোটের দিন বাংলাবাসীকে কী করতে হবে? তারই পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ”মহারাষ্ট্রে ৫ শতাংশ বেশি ভোট পড়ায় সরকার বদলে গেছে। দিল্লিতে ১০ শতাংশ বেশি ভোটে ক্ষমতা বদলে গেছে। বাংলার ভোটের দিনেও সকলে ছুটি পালন না করে, ভোটদানে এগিয়ে এলে বাংলাটা বাঁচবে।”
প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ। তৈরি পরিবর্তনের জন্যও। নির্বাচন কমিশনের কাছে তাঁর দাবি, এ বার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হোক। শনিবার বিকেলের পর প্রকাশিত হয়েছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায়। সেই তালিকা অনুযায়ী, আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।
advertisement
আরও পড়ুন: এত লোকের কাজ করলেন, SIR-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ AERO-র নাম, বিস্মিত গোটা ময়নাগুড়ি!
এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ”এখনও ৬০ লক্ষেরও বেশি ভোটার বিবেচাধীন। তাঁদের নথি যাচাই করে দেখবেন বিচারবিভাগীয় আধিকারিকেরা।” তার পরেই শুভেন্দু বলেন, ”আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক কমিশন। আমরা চাই দোলযাত্রা এবং হোলির পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক তারা। পশ্চিমবঙ্গ ভোটের জন্য তৈরি। রাজ্য তৈরি পরিবর্তনের জন্যও।”
advertisement
advertisement
আরও পড়ুন: ২৯৪ বিধানসভার ৯৯ আসনে নতুন ভোটার ‘শূন্য’, কেন? চূড়ান্ত ভোটার তালিকায় ‘রহস্য’!
রাজ্য বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এই আবহে দলের রণকৌশল-সহ একাধিক সাংগঠনিক কর্মসূচি ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসছে প্রত্যেকটি দলের শীর্ষ নেতৃত্ব। ঠিক তেমনই বৃহস্পতিবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসে রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মধ্যে বৈঠক বসেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2026 12:30 PM IST











