advertisement

Supreme Court: বেলডাঙায় অশান্তিতে NIA তদন্তেই সম্মতি সুপ্রিম কোর্টের! প্রশ্ন তুলল UAPA ধারার প্রয়োজনীয়তা নিয়ে

Last Updated:

Supreme Court: বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না।

কী বলল সুপ্রিম কোর্ট?
কী বলল সুপ্রিম কোর্ট?
কলকাতা: বেলডাঙায় এনআইএ মামলার শুনানিতে বুধবার এনআইএ-কে এক হাত নিল সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এআইএ)। এই এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
তবে বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) ১৫ নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাই কোর্টকে। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট এনআইএ-র উদ্দেশ্যে বলে, ”আপনারা নথি খতিয়ে না দেখেই সেকশন ১৫-কে জাস্টিফাই বলে দিলেন?”
সর্বোচ্চ আদালতের প্রশ্ন, ”আপনাদের সামনে কেস ডায়েরি প্রস্তুত করা হয়নি। আর্থিক ক্ষতি করার ইচ্ছা ছিল, সেটা কীভাবে বলে দেওয়া যায়?” বিচারপতি বাগচি এদিন ২০২৫ সালের এপ্রিলেও এরকম একটি হিংসার ঘটনা ঘটেছিল। রাজ‍্যও স্বীকার করেছিল, তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএকে বলেছিল খতিয়ে দেখার জন্য । নেই নির্দেশ পেয়ে চুপচাপ বসে ছিল এনআইএ।
advertisement
advertisement
মুর্শিদাবাদে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ সবদিক খতিয়ে না দেখে UAPA ধারায় মামলা দায়ের করায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে। UAPA-র প্রয়োজনীয়তা আছে কিনা রিপোর্ট দিয়ে জানাক এনআইএ। কলকাতা হাইকোর্ট তারপর বিষয়টির বিচার করে দেখুক, নির্দেশ সর্বোচ্চ আদালতের। যে কোনও ধরনের আবেগতাড়িত বিক্ষোভ অর্থনৈতিক ক্ষতিসাধনের জন্য করা হচ্ছে এমনটা নাও হতে পারে। এ বিষয়ে এনআইএ-কে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Supreme Court: বেলডাঙায় অশান্তিতে NIA তদন্তেই সম্মতি সুপ্রিম কোর্টের! প্রশ্ন তুলল UAPA ধারার প্রয়োজনীয়তা নিয়ে
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement