advertisement

Sukhendu Sekhar Roy: আরজি করের আন্দোলনকে সমর্থন জানিয়ে যোধপুর পার্কে ধর্নায় বসবেন সুখেন্দু, সমর্থন শুভেন্দুরও

Last Updated:

মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এই আন্দোলনে তিনিও যোগ দেবেন বলে উল্লেখ করলেন।

সুখেন্দু শেখর রায়
সুখেন্দু শেখর রায়
কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ৷ নেতাজি মূর্তি, যোধপুর পার্কের সামনে ধরনা দেবেন তৃণমূল কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত ভাবে নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সাংসদ সুখেন্দু শেখর রায় ৷ সুখেন্দুকে সমর্থন শুভেন্দুর। এদিন যে ধরনা দেবেন বলে তৃণমূলের রাজ্য সভার সাংসদ জানিয়েছেন, তাকে যথাযথ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সুখেন্দু শেখর রায় লিখেছিলেন, ‘‘কালকে প্রতিবাদে আমিও যোগ দেব। কারণ, লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও মেয়ের বাবা, নাতনির দাদু, আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন জোট বেঁধে প্রতিরোধ করি। যাই হোক না কেন।’’
সুখেন্দু শেখর রায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘‘লক্ষ লক্ষ বাঙালির মতো আমার বাড়িতেও একটি কন্যা ও ছোট নাতনি রয়েছে। তাই এই ব্যাপারে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত। মহিলাদের প্রতি অনেক নিষ্ঠুরতা হয়েছে। আসুন একসঙ্গে প্রতিবাদ করি।’’
advertisement
advertisement
তা সে যাই হোক না কেন।  সুখেন্দুর এই ভূমিকাকে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো স্ট্র্যাটেজি।
মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এই আন্দোলনে তিনিও যোগ দেবেন বলে উল্লেখ করলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukhendu Sekhar Roy: আরজি করের আন্দোলনকে সমর্থন জানিয়ে যোধপুর পার্কে ধর্নায় বসবেন সুখেন্দু, সমর্থন শুভেন্দুরও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement