advertisement

Sukanta Majumdar injury: বসিরহাট থেকে কলকাতায় আনা হল সুকান্তকে, ভর্তি বেসরকারি হাসপাতালে! করা হতে পারে এমআরআই

Last Updated:

এ দিন বসিরহাট থেকে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার৷ পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়৷

সুকান্ত মজুমদার৷ ফাইল ছবি
সুকান্ত মজুমদার৷ ফাইল ছবি
কলকাতা: বসিরহাাট থেকে কলকাতায় নিয়ে আসা হল আহত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে৷ তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ দিন বিকেলে বসিরহাট থেকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় বিজেপি রাজ্য সভাপতিকে৷
হাসপাতালে পৌঁছানোর সময় কিছুটা অচেনত অবস্থাতেই ছিলেন সুকান্ত মজুমদার৷ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে ভর্তির সময়ও তাঁর মুখে লাগানো ছিল অক্সিজেন মাস্ক৷ হাসপাতাল সূত্রে খবর, বিজেপি রাজ্য সভাপতির মাথার আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখতে এমআরআই করতে পারেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
এ দিন বসিরহাট থেকে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার৷ পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়৷ বিজেপির অভিযোগ, পুলিশের ধাক্কাতেই পড়ে গিয়ে মাথায় চোট লাগে সুকান্ত মজুমদারের৷ ঘটনাস্থলেই সংজ্ঞা হারান তিনি৷
সংজ্ঞাহীন অবস্থাতেই বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অক্সিজেন দেওয়া হয় তাঁকে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করেন চিকিৎসকরা৷ যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকেই সুকান্ত মজুমদারকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়৷
advertisement
যদিও সুকান্ত মজুমদারের আঘাত নিয়ে বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল৷ তৃণমূল নেতা শান্তনু সেনের কটাক্ষ, সাংসদ হিসেবে মেয়াদ শেষ হলে এবার অভিনয়ে নামবেন বিজেপি রাজ্য সভাপতি৷ এ দিন তারই মহড়া দিয়ে নিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar injury: বসিরহাট থেকে কলকাতায় আনা হল সুকান্তকে, ভর্তি বেসরকারি হাসপাতালে! করা হতে পারে এমআরআই
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement