Nabanna Security: খতিয়ে দেখা হচ্ছে নবান্নের নিরাপত্তা! বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Nabanna Security: দেখা হচ্ছে, নবান্নের লগ-বুক ঠিক করে রাখা হচ্ছে কি না।
#কলকাতা: খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের নিরাপত্তা। দেখা হচ্ছে, সেখানে কটা সিসিটিভি রয়েছে, সে সব খতিয়ে দেখা হবে এই বিশেষ অভিযানে, পাশাপাশি দেখা হচ্ছে, যে সিসিটিভিগুলি রয়েছে, সেগুলি সচল রয়েছে কি না। নবান্নে অনেকগুলি গেট রয়েছে, কোন গেট দিয়ে কারা ঢুকছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যে ভিজিটরসরা আসছেন, তাঁদের নাম, ঠিকানা, পরিচয়পত্র সঠিক ভাবে দেখা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে এই অভিযানে। পাশাপাশি দেখা হচ্ছে, নবান্নের লগ-বুক ঠিক করে রাখা হচ্ছে কি না।
এ দিকে শনিবার রাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে বাড়ির চৌহদ্দির ভিতরে ঢুকে পড়েন ওই যুবক৷ রবিবার সকালে তাঁকে আটক করেন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীরা৷ গ্রেফতারের পর ধৃতকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় এতবড় গাফিলতি কী করে হল, তার তদন্তও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷
মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় কীভাবে বিঘ্ন ঘটল এবং তা কী করে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করতে নবান্নে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার ও ডিরেক্টর অফ সিকিউরিটি৷ ওই দিন কোন কোন পুলিশকর্মী মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, এ সবই খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
Jul 04, 2022 10:21 PM IST









