advertisement

মাঝেরহাটে লেভেল ক্রসিং করবে রেল, অনুমতি দিল রাজ্য সরকার

Last Updated:
#কলকাতা:  ব্রিজের বাকি অংশও ভেঙে ফেলে হবে ৷ তৈরি করা হবে নতুন ব্রিজ ৷ নবান্নে দাঁড়িয়ে এমন নির্দেশই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই ব্রিজ তৈরি নিয়েই তোরজোড় শুরু হল ৷ রেল-পিডব্লিউডি টাস্ক ফোর্স তৈরি হবে ৷ ভাঙার সময় সমস্যা এড়াতে অর্থাৎ শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল যাতে সচল থাকে ৷ সেই কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ৷ ব্রিজ ভাঙতে সময় লাগবে তিন মাস ৷ পাশে মেট্রো রেলের কাজও চলবে ৷
মাঝেরহাট ব্রিজের ঢিলছোঁড়া দূরত্বেই তৈরি হচ্ছিল জোকা-বিবাদি বাগ মেট্রো ৷ এই মেট্রো তৈরিকেই দায়ী করা হয়েছিল ব্রিজ ভেঙে পড়ার জন্য ৷ তবে, মাঝেরহাটে মেট্রোকে কাজের অনুমতি দিয়েছে রাজ্য ৷ একইসঙ্গে যাতায়াতের জন্য নয়া রাস্তাও বাতলে দিয়েছে রাজ্য সরকার ৷ আলিপুর অ্যাভিনিউয়ে দিয়ে নয়া রাস্তা ৷
এর পাশাপাশি মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয় ৷ সেতু ভেঙে পড়ার আসল কারণ কি ? সেটি অনুসন্ধানের জন্যই এই কমিটি গঠন করা হয়েছিল ৷ সেই কমিটিই গোটা জায়গাটি খতিয়ে দেখে তদন্ত রিপোর্ট দেয় ৷ সেই তদন্ত রিপোর্টের পরই ওই এলাকায় লেভেল  ক্রসিং তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত করল রাজ্য ৷ লেভেল ক্রসিং করবে রেল ৷ লেভেল ক্রসিংয়ের খরচ দেবে রাজ্য ৷ দু’মাসের মধ্যে লেভেল ক্রসিং করবে রেল ৷
advertisement
advertisement
মাঝেরহাটে লেভেল ক্রসিংয়ের জায়গাও ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৷ আলিপুর অ্যাভিনিউয়ে জায়গা চিহ্নিত ৷ রেলের ৩৫ মিটার জায়গা চিহ্নিত করা হয়েছে ৷ ৭ দিন পরে ভাঙা হবে দেওয়াল ৷ রেলের সেফটি কমিশনারের কাছেই কাজ শুরুর অনুমতি চাইল রেল ৷ লেভেল ক্রসিংয়ের জায়গা পরিদর্শন যায় রেল-পূর্ত দফতর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাঝেরহাটে লেভেল ক্রসিং করবে রেল, অনুমতি দিল রাজ্য সরকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement