SSC Scam: SSC নিয়োগ দুর্নীতিতে বড় আপডেট, হাইকোর্টে ফিরল সব মামলা! ২ মাসেই তদন্ত শেষের নির্দেশ
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSC Scam: সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয়, বিশেষ বেঞ্চ গড়ে মামলা গুলির নিষ্পত্তি করতে।
কলকাতা: SSC নিয়োগ দুর্নীতি মামলা বড় আপডেট। কলকাতা হাইকোর্টে মামলা ফেরাল সুপ্রিম কোর্ট। আইনি যুক্তিকে গুরুত্ব দিয়ে, এবং ঘটনাকে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের। জনস্বার্থের কথা বিবেচনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয়, বিশেষ বেঞ্চ গড়ে মামলা গুলির নিষ্পত্তি করতে। দ্রুত মামলা গুলির নিষ্পত্তি করতে ও তা পর্যবেক্ষণের কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত…’ ইডি অফিস থেকে বেরিয়ে সরব অভিষেক
advertisement
সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ কাজ শুরু না করা পর্যন্ত আপাতত সমস্ত চাকরি বাতিলে স্থগিতাদেশ বহাল থাকবে। সিবিআই-কেও তদন্ত শেষ করতে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করতে সিবিআইকে ২ মাস সময়সীমা দিল সুপ্রিম কোর্ট।
advertisement
এই সময়ের মধ্যে তদন্ত শেষ করবে সিবিআই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থবহ সিদ্ধান্তে উপনীত হবে বলে আশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সম্ভব হলে বিশেষ ডিভিশন বেঞ্চ ৬ মাসের মধ্যে অর্থবহ সিদ্ধান্তে আসবে নিয়োগ দুর্নীতি মামলায়। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সহ নিয়োগ দুর্নীতির সব মামলাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। শুনানির সময় যেনতেন প্রকারে দীর্ঘায়িত করা যাবে না। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 09, 2023 4:09 PM IST










