advertisement

SSC Job Notice: নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও খুশি নন আন্দোলনকারীরা! কোথায় সমস্যা? আদালতে যাওয়ার ভাবনা

Last Updated:

বৃহস্পতিবার প্রকাশিত ১৪ পাতার এসএসসি রুলসে Marks weightage distribution নিয়ে আপত্তি রয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের। নতুন নিয়োগ বিধিতে অ্যাকাডেমিক মার্কসে ৩৫-এর বদলে রাখা হয়েছে ১০ নম্বর৷ এছাড়াও বদল করা হয়েছে কিছু নিয়মের৷ এতে মূল মামলাকারীরা খুশি নন বলে জানা গিয়েছে৷

News18
News18
কলকাতা: বৃহস্পতিবারই জারি হয়েছিল এসএসসি নিয়োগের নয়া বিধি৷ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার তারিখ, নির্ঘণ্ট৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই হবে এসএসসি-রনবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করার কথা অক্টোবরের চতুর্থ সপ্তাহে৷ তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরেও নিয়োগ বিধি নিয়ে খুশি নন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের একাংশ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই কয়েকজন আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷
বৃহস্পতিবার প্রকাশিত ১৪ পাতার এসএসসি রুলসে Marks weightage distribution নিয়ে আপত্তি রয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের। নতুন নিয়োগ বিধিতে অ্যাকাডেমিক মার্কসে ৩৫-এর বদলে রাখা হয়েছে ১০ নম্বর৷ এছাড়াও বদল করা হয়েছে কিছু নিয়মের৷ এতে মূল মামলাকারীরা খুশি নন বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার রাতেই আইনজীবীদের নিয়ে আলোচনা করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তাঁরা৷
advertisement
advertisement
আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন, গত ১৭ এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টের উল্লেখ করে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে, যদি সেই নিয়োগ প্রক্রিয়া নতুন এসএসসি নিয়ম মেনে নেওয়ার কথা জানানো হয়, তাহলে কলকাতা হাইকোর্ট মুভ করবে কিছু পরীক্ষার্থী। পাশাপাশি, সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা নিয়ে যাবে মূল মামলাকারীরা।
advertisement
নয়া নিয়োগ বিধিতে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের একাধিক সুবিধা দিয়েছে রাজ্য৷ শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে সর্বোচ্চ ১০ নম্বর। সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতিবছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে দুই নম্বর করে। এক্ষেত্রে কারোর পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো ১০ নম্বর। ক্লাস নেওয়ার ক্ষমতার উপর থাকবে ১০ নম্বর। ইন্টারভিউয়ের উপর থাকবে ১০ নম্বর।
advertisement
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পরে ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Job Notice: নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও খুশি নন আন্দোলনকারীরা! কোথায় সমস্যা? আদালতে যাওয়ার ভাবনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement